চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বত্য মানুষকে অসন্তুষ্ট রেখে ওই অঞ্চলে শান্তি অবাস্তব

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:35 অপরাহ্ন 02, ডিসেম্বর 2016
in সম্পাদকীয়
A A

দেশের প্রায় ৭০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫ লাখের বেশী মানুষ হাজার বছর ধরে বংশপরম্পরায় ব্যবহার করছেন নিজস্ব মাতৃভাষা। পাশাপাশি বাঙালির সঙ্গে ভাব বিনিময়ে তারা ব্যবহার করেন বাংলা। সাম্প্রতিককালে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালতে পার্বত্য অঞ্চলের মানুষের উপস্থিতি চোখে পড়ে। সংখ্যায় তারা খুব কম। তবে বিষয়টা ইতিবাচক। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর তুলনায় তারা পিছিয়ে থাকছেন না। যোগ্যতার প্রমাণ দিয়ে নিজেদের স্বকীয়তা বজায় রেখে মূল ধারায় যুক্ত হচ্ছেন। এদের অনেকে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নয়নে আত্মনিয়োগ করছেন। পার্বত্য অঞ্চলের মানুষের দাবি অনুযায়ী পাঠ্যপুস্তকে তাদের মাতৃভাষা যুক্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় গ্রহণ করছে। প্রধান কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় তাদের ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ভাষাগুলো হচ্ছে, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো ও সাদ্রি। উত্তরবঙ্গের ওঁরাও, মুণ্ডা, মালো, মাহাতো, রাজোয়ার, তেলি, বাগদি, লহরা, কর্মকারসহ ১৫টি জনগোষ্ঠী সাদ্রি ভাষা ব্যবহার করে। বেসরকারি উদ্যোগেও চলছে নিজস্ব বর্ণমালায় চাকমা ও মারমা ভাষার প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি মাতৃভাষায় পড়ানো হয়। অন্যদিকে সাঁওতাল, গারো, ত্রিপুরা ও সাদ্রি- এই চার ভাষায় লিখিত চর্চা থাকলেও প্রাথমিক শিক্ষার জন্য নেই পর্যাপ্ত বই। এজন্য সরকারি উদ্যোগে এবং বুদ্ধিজীবীদের তত্ত্বাবধানে এই চারটি ভাষায় এখন পাঠ্যবই লেখার কাজ চলছে। বর্ণমালার বিতর্ক মীমাংসার অপেক্ষায় আছে সাঁওতালি ভাষা। আরো ইতিবাচক বিষয় হচ্ছে পার্বত্য অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। সংরক্ষিত বন এলাকাও সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু এতোসব ভালো খবরের পরও সন্তুষ্ট নয় পাহাড়ী মানুষ। যদিও তাদের চাওয়া পূরণ করতেই ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি হয়। চুক্তির মাধ্যমে পাহাড়ীদের সঙ্গে ৭০ দশক থেকে চলে আসা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়। তবে পাহাড়ে রক্তপাত একেবারে বন্ধ হয়নি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির অভিযোগ—গত ১৯ বছরে চুক্তির একটি মৌলিক বিষয়ও বাস্তবায়িত হয়নি। দীর্ঘ ১৬ বছর সময় লাগিয়ে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনটি সংশোধন হয়েছে। কিন্তু সংশোধিত আইন প্রয়োগের জন্য বিধিমালা এখনো তৈরি করা হয়নি। আইন সংশোধনের পর ভূমি কমিশন কাজ শুরু করলেও তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে অনিশ্চয়তা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর সংখ্যা কমছেই। পাহাড়ীদের অভিযোগ হচ্ছে তাদের ভূমি দখল করে বসানো হয়েছে বিজিবি ক্যাম্প। তারা এটাকে সোজা ভাষায় ভূমি দখল বলছেন। তাছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন প্রণয়ন করা হয়েছে এবং তিন পার্বত্য জেলা পরিষদে মনোনীত সদস্য সংখ্যা বাড়াতে আইন সংশোধন করা হয়েছে। পাহাড়ীরা এটাকে ইতিবাচক চোখে দেখছেন না। তাদের মতে আইন সংশোধনের মাধ্যমে পার্বত্য জেলা পরিষদগুলোতে দলীয় নেতা-কর্মীদের পুনর্বাসন করা হবে। এটাকে তারা জেলা পরিষদ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা বলেও অভিযোগ করছেন। তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন হয় না প্রায় ২৭ বছর। এসব অভিযোগ নিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষ ক্ষুব্ধ। দেশের বড় একটি জনগোষ্ঠীকে অসন্তুষ্ট রেখে সে অঞ্চলে শান্তি কামনা অবাস্তব। তাদের কথায় কান না দিলে অনেক কাঠখড় পুড়িয়ে যে উদ্দেশ্য নিয়ে শান্তি চুক্তি করা হয়েছিল তা ব্যর্থতায় পর্যবসিত হবে।

Tags: পার্বত্য শান্তিচুক্তি
Previous Post

৯০ এর আন্দোলনের এই দিনের কিছু স্মৃতি

Next Post

জ্ঞানই হচ্ছে ক্ষমতা, অস্ত্র কখনো ক্ষমতা হতে পারে না: দীপু মনি

Next Post

জ্ঞানই হচ্ছে ক্ষমতা, অস্ত্র কখনো ক্ষমতা হতে পারে না: দীপু মনি

বিজয় দিবস এবং বিজয়ফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT