চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বত্য চট্টগ্রামের আর্মি ক্যাম্পে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 23, জুলাই 2021
in বাংলাদেশ
A A
সেনা কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামে ঈদ শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আর্মি ক্যাম্পে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সম্প্রতি সেনাপ্রধান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি রিজিয়নের ধূপশীল আর্মি ক্যাম্প ও বান্দরবান রিজিয়নের রুমা জোন পরিদর্শন করেন। সেনাবাহিনী প্রধান ধূপশীল আর্মি ক্যাম্পে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিদর্শনকালে সেনাপ্রধান রাঙ্গামাটির ধূপশীল সেনা ক্যাম্প ও বান্দরবানের রুমা জোন সদরের সকল সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি করোনা মহামারির কারণে সৃষ্ট চলমান সংকট মোকাবিলায় সকল পদবীর সেনাসদস্যদেরকে সরকার প্রদত্ত বিধি-নিষেধ যথাযথভাবে পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পার্বত্য চট্টগ্রামে ঈদ শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ পরিদর্শনকালে সেনাপ্রধান উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং রুমা জোন সদরে সকল সদস্যদের সাথে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাঙ্গামাটি রিজিয়ন ও রুমা জোনের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: সেনাপ্রধান
Previous Post

শনিবার সকালে টিভি পর্দায় প্রথমবার ‘কসাই’

Next Post

প্রচারের পর ‘পুনর্জন্ম’ নিয়ে আলোচনা হতে পারে: ভিকি

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টাল থেকে পুনর্জন্ম বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচারের পর 'পুনর্জন্ম' নিয়ে আলোচনা হতে পারে: ভিকি

বাংলাদেশি সিনেমার পোস্টার, অপূর্ব ও সাবিলা জুটি, নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার দুপুরে অপূর্ব-সাবিলা জুটির 'পান্তা ভাতে ঘি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT