চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পারিবারিক দ্বন্দ্বে’ সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে হত্যা

আবুল কালাম আজাদ by আবুল কালাম আজাদ
8:31 অপরাহ্ন 21, অক্টোবর 2020
in জনপদ, সাতক্ষীরা
A A
সাতক্ষীরায় পারিবারিক দ্বন্দ্বে চারজনের হত্যার প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক দ্বন্দ্বের প্রতিশোধ নিতেই স্পিড পানীয়র সাথে ঘুমের ট্যাবলেট খাইয়ে বড় ভাই, ভাবী, ভাতিজা ও ভাতিজিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে ছোট ভাই রায়হানুল ইসলাম। তবে শিশু মারিয়া কাউকে চিনবে না বলে তাকে হত্যা করা হয়নি।

বুধবার বিকেলে সাতক্ষীরা সিআইডি অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বেকার থাকা ছোট ভাই বাড়িতে থাকায় বড় ভাবী তাকে বকাবকি করে। মন খারাপ অবস্থায় ঘরে বসে রাতে টিভি দেখার সময় অকারণে বিদ্যুৎ বিল উঠছে বলে বড় ভাই শাহিনুরও বকা দেয়। তখন সে তাদের হত্যার পরিকল্পনা করে। এরপর স্পিডের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে রাতে সবাইকে খাওয়ায়। সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে ঘরে থাকা চাপাতি নিয়ে তোয়ালে পরে গাছ বেয়ে ছাদের উপর দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে প্রথমে বড়ভাই শাহিনুরকে কুপিয়ে হত্যা করে। তার হাতের শিরা কেটে দেয়, এরপর বড় ভাবী ছাবিনাকে কুপিয়ে হত্যা করে। দুটি হত্যাকাণ্ডের শব্দে ভাইপো জিহান ও ভাইজি তাছনিম জেগে গেলে তাদেরকেও কুপিয়ে হত্যা করে।

পরে সে বাড়ির পাশের পুকুরে চাপাতি ফেলে দিয়ে গোসল করে ঘুমাতে যায়। রায়হানুলের স্বীকারোক্তিতে বাড়ির পাশের পুকুর থেকে বুধবার হত্যায় ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়েছে। রায়হানুলের ঘর থেকে তোয়ালেও জব্দ করা হয়েছে। বিকালে রায়হানুলকে ১৬৪ ধারায় জবানবন্দী নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি।

প্রেসব্রিফিংএ সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলশি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুরসহ পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। রাতে শাহিনুলের শাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডি পুলিশকে। হত্যার দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোটভাই রায়হানুলকে। পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে রায়হানুলকে পুলিশের রিমান্ডে নেওয়া হয়। এ ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tags: কুপিয়ে হত্যা
Previous Post

কক্সবাজারের সড়ক উন্নয়নে ২৭৪ কোটি টাকা অনুমোদন

Next Post

মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত ২৬ হাজার রিপোর্ট অনলাইনে উন্মুক্ত

Next Post
মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত ২৬ হাজার রিপোর্ট অনলাইনে উন্মুক্ত

অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বব্যাংককে অর্থমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT