চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারসেভেরেন্স রোভারে মঙ্গলে নতুন শব্দ পেলো নাসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 08, মে 2021
in আন্তর্জাতিক
A A
মঙ্গলে পারসেভেরেন্স রোভার এবং তার সরঞ্জাম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসার মহাকাশযান পারসেভেরেন্স রোভারের রোবট সফলভাবে মঙ্গলগ্রহের বুকে নামার পর সেখান থেকে ছবি ও ভিডিও পাঠাতে শুরু করেছে।

ছয় চাকার এই রোবটযান আগামী দু’বছর মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে।

গতকাল শুক্রবার স্পেস এজেন্সি জানায়, ছয় চাকার রোবট গত ৩০ এপ্রিল নতুন একটি ফুটেজ পাঠিয়েছে যার সঙ্গে একটি অডিও ট্র্যাক রয়েছে।

প্রায় তিন মিনিটের ভিডিওতে বাতাসের শব্দ কম শোনা যায়, তবে গত ফেব্রুয়ারিতে এটি অতীত অণুজীবের অস্তিত্ব সন্ধান করেছিল।

পারসেভেরেন্স রোভারের রোবটযানটি প্রথম যে দুটি ছবি পৃথিবীতে পাঠিয়েছে, সে দুটি তোলা হয়েছে দুর্বল শক্তির প্রকৌশলী ক্যামেরা দিয়ে। ক্যামেরার লেন্সে ধুলার আস্তরণের মধ্যে দিয়ে ওই রোবটযানের সামনে ও পেছনে সমতল ক্ষেত্র দেখা যাচ্ছে।

নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, রোবটযানটি জেযেরোর ব-দ্বীপের মত চেহারার একটি অংশের দুই কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবতরণ করেছে। এই এলাকাতেই পারসেভেরেন্স তার সন্ধান কাজ চালাবে।

বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলগ্রহে কয়েকশো কোটি বছর আগে বিশাল হ্রদ ছিল। সম্ভবত সেই হ্রদে প্রাণের অস্তিত্ব ছিল বলেও অনুমান করছেন বিজ্ঞানীরা। এবারের মঙ্গলাভিযানের প্রধান লক্ষ্যই হল লাল গ্রহে প্রাণের সন্ধান।

নাসার তরফে জানানো হয়, রোভারটি মঙ্গলগ্রহের উপরে থাকা ব-দ্বীপের মত চেহারার একটি অংশের দুই কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবতরণ করেছে। আগামী দু বছর এখানেই পারসেভেরেন্স গবেষণা চালাবে।

নাসার বিজ্ঞানীদের অনুমান, মঙ্গলগ্রহে পাথরের যে কোনও রকম অণুজীবের অস্তিত্ব সংরক্ষণের ক্ষমতা রয়েছে। ফলে অতীতে যদি মঙ্গলে প্রাণের অস্তিত্ব থেকেও থাকে, তাহলে এই পাথরের মধ্যে তার ইঙ্গিত মেলার আশা রয়েছে।

এর আগে নাসার প্রকাশ করা ভিডিওতে লালগ্রহের মাটির ছবি দেখা গেছে। মঙ্গলের পৃষ্ঠে যে গর্ত রয়েছে সেটিও ভিডিওতে ধরা পড়েছে। মাটিতে অবতরণের সময় যে ধুলো উড়েছিল সেটিও ভিডিওতে দেখা গেছে এবং ঠিক তখনই মাইক্রোফোনে বাতাসের শব্দ ধরা পড়ে। তবে নাসা জানায়, মাইক্রোফোনে তেমন কোনো ‘ব্যবহারযোগ্য ডেটা’ ধারণ করা হয়নি।

রোভারের টুইটার অ্যাকাউন্টে অডিওটিও পোস্ট করা হয়েছে। টুইটে বলা হয়েছে, ‘আপনারা আগে মঙ্গল দেখেছেন, এখন শুনুন। হেডফোন নিন এবং মাইক্রোফোনে ধারণ করা প্রথম শব্দগুলো শুনুন।’

গত ১৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে মঙ্গলে অবতরণ করে পারসেভেরেন্স।

Tags: নাসামঙ্গল গ্রহ
Previous Post

করোনায় বিপর্যস্ত দিল্লীতে অক্সিজেন পাঠালেন রাবিনা

Next Post

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে যাত্রীরা অপেক্ষমাণ, পুলিশ ফিরিয়ে দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া ঘাটের প্রবেশমুখ থেকে যাত্রীদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT