চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারলে আমার সংসারটাকে রক্ষা করতে সাহায্য করুন: শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 02, জুলাই 2018
in বিনোদন
A A

‘সাংবাদিক ভাই ও বোনেরা কেউ ভুল নিউজ করবেন না। আমি যা বলার এখানেই বলে দিলাম। পারলে আমার সংসারটাকে রক্ষা করতে সাহায্য করুন। আমি এখনো জোর গলায় বলতে চাই আমার সাথে আর আমার বাচ্চাদের সাথে অন্যায় করা হচ্ছে। এই জাতি যেন অন্যায়কে সমর্থন না করে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই কারণ তিনিও একজন নারী, তিনিও একজন মা। তিনিও নিশ্চয় চাইবেন না একজন মা ও তার বাচ্চাদের সাথে অন্যায় হোক। আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ।’

-কথাগুলো বলছিলেন এক সময়ের ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী।

যাপিত জীবনে বহুদিন ধরেই স্বামী মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে টানাপোড়েন চলছে ‘রং নাম্বার’ খ্যাত এই অভিনেত্রীর। সম্প্রতি ডিভোর্সের নোটিশ পেয়ে যেনো কিছুটা হতাশ শ্রাবন্তী। দাম্পত্য কলহ হবেই, তাই বলে ডিভোর্স! তাও দুই সন্তানের কথা না ভেবেই? এমন প্রশ্নই যেনো এই অভিনেত্রীর চোখে মুখে। তাইতো শেষ চেষ্টা করছেন যেনো আলমের সঙ্গে সংসারটা টিকে থাকে তার।

রবিবার রাতে একটি দীর্ঘ স্ট্যাটাসে সবকিছু তুলে ধরেন শ্রাবন্তী। ডিভোর্সের পথকে অন্যায় জ্ঞান করে এই অভিনেত্রী বলেন, সত্য-মিথ্যা অনেক কথা আসবে, কিন্তু একজন মা আর একজন মানুষ হিসেবে আমার একটাই চাওয়া আমার সাথে আমার সন্তানদের সাথে কোনো অন্যায় না হোক। আমার বাচ্চারা ব্রোকেন ফ্যামিলিতে বড় না হোক, এর রেজাল্ট কখনোই ভালো হয় না। ভুল আমারও আছে, খোরশেদ আলমেরও আছে, তাই বলে ডিভোর্স করে আলম বাচ্চাদের সাথে আমার সাথে এমন অন্যায় করতে পারে না।

এর আগেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তুলে ছিলেন শ্রাবন্তী। সেই প্রসঙ্গেও ইঙ্গিত দেন তিনি। এ প্রসঙ্গে লেখেন, একজন শিক্ষক হয়ে এমন অন্যায় যেন আলম আমাদের সাথে না করে। সেই মহিলা নিজেও সংসার মনোযোগ দিয়ে করুক আমাকে উল্টা হুমকি না দিয়ে। উপরে আল্লাহ আছেন। সবকিছু সুন্দরভাবে হোক। আমার বাচ্চাদের সাথে অন্যায় না হোক এটাই আমার চাওয়া। আলম সুন্দরভাবে অন্যায় না করে অনেস্টলি সবকিছু থেকে সরে আসুক। নিজের ফ্যামিলি রক্ষা করুক একজন শিক্ষক হয়ে, এটা চাই।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন শ্রাবন্তী। সেখানে থাকতেই বগুড়ায় তার বাবার বাসায় ডিভোর্সের নোটিশ পাঠানো হয়। এরপর ২৫ জুন দেশে ফেরেন। এদিকে ২৬ জুন রাজধানীর খিলগাঁও থানায় স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন শ্রাবন্তী।

২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলমের। তাদের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে রাবিয়াহ আলমের বয়স ৭ আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে ৩ বছর।

Tags: লিড বিনোদনশ্রাবন্তী
Previous Post

ফিলিপাইনের বিতর্কিত মেয়র গুলিতে নিহত

Next Post

ওয়ানডের বিবেচনায় ‘এ’ দলে বিজয়

Next Post

ওয়ানডের বিবেচনায় ‘এ’ দলে বিজয়

নিম্ন আদালতের বিচারকরা উচ্চ আদালতের আদেশ অমান্য করছেন: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT