চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাম ডি’অর জিতলো ‘আই ডেনিয়েল ব্লেক’

আলীম আল রাজী by আলীম আল রাজী
9:30 পূর্বাহ্ন 23, মে 2016
in বিনোদন
A A

জমকালো আয়োজনে পর্দা নামল ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের। ‘আই ডেনিয়েল ব্লেক’ ছবির জন্য আসরের সেরা পুরস্কার ‘পাম ডি’অর’ জিতেছেন ব্রিটিশ নির্মাতা কেন লোচ। সেরা অভিনেতা শাহাব হোসেইনী আর জ্যাকলিন জোসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন যৌথভাবে ক্রিশ্চিয়ান মাঙ্গু এবং অলিভিয়ার অ্যাসাইয়াস।

এবারের কান চলচ্চিত্র উৎসবের পুরস্কার ঘোষণার জন্য দক্ষিণ ফ্রান্সের ‘পালে দে ফেস্টিভাল্সএ দে কোঁগ্র’ থিয়েটারে বসেছিল তারকাদের মিলন মেলা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ‘আই ডেনিয়েল ব্লেক’ ছবির জন্য সেরা পুরস্কার জিতেন ব্রিটিশ নির্মাতা কেন লোচ। দ্বিতীয়বারের মত কানের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হন খ্যাতনামা এ নির্মাতা। এর আগে ২০০৬ সালে ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’র জন্য পাম ডি’অর জেতেন কেন লোচ।

‘দ্য সেলসম্যান’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ইরানের অভিনেতা শাহাব হোসেইনী।‘মা রোসা’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন ফিলিপিন্সের অভিনেত্রী জ্যাকলিন জোসে।

‘গ্রাজুয়েশন’ এবং ‘পারসোনাল শপারস’ ছবির জন্য যৌথভাবে সেরা নির্মাতা হয়েছেন ফ্রান্সের চলচ্চিত্রকার অলিভিয়ার অ্যাসাইয়াস এবং রোমানিয়ান নির্মাতা ক্রিশ্চিয়ান মাঙ্গু। এবারের কান এর আসরে সাড়া জাগায় আফগান নির্মাতা শারবানো সাদাতের ‘ওফ এন্ড শিপ’ ছবিটি। ‘ডিরেক্টর ফোর্ডনাইটস’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতে চলচ্চিত্রটি।

১২ দিনের এ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের পাশাপাশি ইমপ্রেস টেলিফিল্ম-এর ছবি ‘অজ্ঞাতনামা’ এবং অমিতাভ রেজার আয়নাবাজি’র প্রদর্শন ছিল উল্লেখযোগ্য ঘটনা। ছবি দুটি উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে প্রথমবারের মতো প্রিমিয়ার হয়।

Tags: কান চলচ্চিত্র উৎসবপাম ডি’অর
Previous Post

মাস্টারক্লাস মেসিতে ডাবল জিতল বার্সেলোনা

Next Post

বাবা (পর্ব: একুশ)

Next Post

বাবা (পর্ব: একুশ)

মুন্সিগঞ্জে ট্রাক-পিকঅাপ সংঘর্ষে ৩ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT