চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 20, জানুয়ারি 2019
in জনপদ, পাবনা
A A

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলা থানার শ্রীপুর বাজারে হাফিজ মিয়া (৪২) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত হাফিজ জেলার আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার লক্ষিপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান মিয়া জানান, শ্রীপুরের চতরা বিলের আধিপত্য নিয়ে স্থানীয় নজরুল ইসলাম (৪০) ও সাব্বির (৩৮)সহ কয়েকজনের সঙ্গে বিবাদ চলছিল। এরই জের ধরে শনিবার বিকেলে হাফিজের সাথে সাব্বিরের কথা কাটাকাটির এক পর্যায়ে হাফিজ সাব্বিরকে চড় থাপ্পড় মারেন।

এ ঘটনার জের ধরে রাতে সাব্বির ও তার লোকজন শ্রীপুর বাজারে হাফিজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহত হাফিজ একসময় চরমপন্থী সংগঠন পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টি (লাল পতাকার) আঞ্চলিক নেতা ছিল। পরে সে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এ ঘটনায় নিহত হাফিজুরের ভাই স্থানীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম বাদী হয়ে বরিশাল রেঞ্জের ডিআইজির ভাই নজরুল ইসলামকে প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এলাকায় পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

Previous Post

বিরোধী দলের সংকট: কোন পথে গণতন্ত্র?

Next Post

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাক্সওয়েল!

Next Post

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাক্সওয়েল!

ফাইল ফটো

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT