চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাপ পুণ্য’ আজ থেকে দর্শকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 20, মে 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘পাপ পুণ্য’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল এই ছবিটি আজ থেকে দর্শকের! এমনটাই বলছেন ‘পাপ পুণ্য’র সঙ্গে জড়িত সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা।

শুক্রবার দেশের কুড়িটির মতো প্রেক্ষাগৃহে ‘পাপ পুণ্য’ মুক্তি পেল। বিশেষ করে রাজধানীর সর্বাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি মুক্তি পাওয়ায় দর্শকও বেশ আশ্বস্ত। শুক্রবার প্রথম শো দেখতেই বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে আসছে আনন্দ সংবাদ। এমনটাই জানাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।

বড় হলে দর্শকরা সিনেমা হলে বসে সিনেমা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এদিন সকাল থেকেই রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে ঢুঁ দিতে দেখা গেছে ‘পাপ পুণ্য’ ছবির তারকা অভিনেতা আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নবাগত সুমিকে। হলে হলে গিয়ে সরাসরি দর্শকের সঙ্গে কথা বলছেন তারা।

এদিন সকালের শোতে দল বেধে ‘পাপ পুণ্য’র শিল্পীরা গিয়েছিলেন বসুন্ধরায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স এ। সিনেমা দেখতে এসে তারকাদের দেখে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। কথা বলেন সিনেমার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। কথা প্রসঙ্গে দর্শকের উদ্দেশে তারকারা বলেন, ‘পাপ পুণ্য’ আজ থেকে আপনাদের ছবি।

রাজধানীর স্টার সিনেপ্লেক্স এর পাঁচটি শাখাতেই শুক্রবার থেকে চলবে ‘পাপ পুণ্য’। এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, জিঞ্জিরার জয় সিনেপ্লেক্স, গাজীপুরের বর্ষা সিনেমা হল, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সুগন্ধা, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার শঙ্খ, লিবার্টি, রংপুরের শাপলা, বগুড়ার মধুবন, নওগাঁ’র তাজ, ভৈরবের মধুমতি, শেরপুরের সত্যবতী এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’।

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ এদিকে শুধু বাংলাদেশে নয়, শুক্রবার থেকে একযোগে ‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ গুলোতেও। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, শুক্রবার থেকে কানাডার ৭টি ও আমেরিকার ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, আমাদের পরিবেশনায় প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার ৯১ হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। এর মাঝে কানাডায় ৭টি এবং আমেরিকায় রয়েছে ৮৪টি থিয়েটার।

তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহ থেকে (২৭ মে) কানাডার আরো একটি এবং আমেরিকার আরো ২০টি থিয়েটারে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’। উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার ১০০ এর মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ছবিটি।

 

Tags: আফসানা মিমিইমপ্রেস টেলিফিল্মগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীপাপ-পুণ্যফজলুর রহমান বাবুলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদসুমি
Previous Post

সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনের চেষ্টা হচ্ছে: সিইসি

Next Post

অনিয়ম ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Next Post
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্কুলে শিক্ষকদের সাথে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিয়ম ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সিয়াম আহমেদসহ বিভিন্ন অভিনেতার ছবি, হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার হিন্দি সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT