চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্ট-জাদেজার ব্যাটে ভারতের স্বস্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 01, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের সাথে ভারতের ব্যাটসম্যানের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এজবাস্টন টেস্টের শুরুটা ভালো হয়নি ভারতের। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে জাসপ্রীত বুমরাহর দল। বৃষ্টিবিঘ্নিত প্রথম তিন ঘন্টায় জেমস অ্যান্ডারসন ও ম্যাথু পটসের তোপের সামনে অসহায়ই লাগছিল শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনকে। ষষ্ঠ উইকেটে ব্যাটিংয়ে আসেন জাদেজা। পান্টকে সাথে নিয়ে শতাধিক রানের জুটি গড়ে করে দলকে নিয়ে গেছেন স্বস্তিজনক অবস্থানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৬০ রান। ১০৭ রান করে পান্ট অপরাজিত আছেন। ক্রিজের অন্য প্রান্তে জাদেজা ব্যাট করছেন ৫৩ রানে।

বার্মিংহামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। অধিনায়কের সে সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি অভিজ্ঞ অ্যান্ডারসন। শর্ট বলের ফাঁদে ফেলে দিনের সপ্তম ওভারে সাঁজঘরে ফেরান শুবমন গিলকে।

চেতশ্বর পূজারাকে জ্যাক ক্রলির ক্যাচ বানিয়ে দিনের দ্বিতীয় আঘাতটাও হানেন অ্যান্ডারসন। মাঝে বৃষ্টির বাঁধায় খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। লাঞ্চের পরপরই হনুমা বিহারীকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নবাগত পটস। পরের ওভারে দারুণ এক আউটসুইঙ্গারে বিরাট কোহলির উইকেট উপড়ে ফেলেন ২৩ বর্ষী যুবক।

পঞ্চম উইকেটে এসে আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার। কিন্তু লেগ সাইডের বলে স্যাম বিলিংসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

এখন পর্যন্ত ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। বাকি দুটি উইকেটই গেছে ম্যাথু পটসের ঝুলিতে।

Tags: অ্যান্ডারসনইংল্যান্ডএজবাস্টন টেস্টজাদেজাপান্টভারতলিড স্পোর্টস
Previous Post

দুর্ঘটনায় এতো মৃত্যু!

Next Post

পঞ্চায়েতের দ্বন্দ্বের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

Next Post
পঞ্চায়েতের দ্বন্দ্বের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চায়েতের দ্বন্দ্বের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

সিলেটে বন্যার্তদের উদ্ধার কাজে সেনাবাহিনী মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট-সুনামগঞ্জে বন্যার পানি কমছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT