চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানের দাম পাচ্ছেন না চাষীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 11, জুন 2015
in কৃষি
A A

অবাধে ভারতীয় পান আমদানি হওয়ায় দেশীয় পান মার খাচ্ছে। তুলনামূলকভাবে কম দাম ও আকারে বড় হওয়ায় দিনে দিনে ভারতীয় পানের চাহিদা বাড়ছে ক্রেতার কাছে। পানের ভরা মৌসুমেও দেশী পানের দাম নেমে এসেছে অর্ধেকে।

গাইবান্ধা সদরসহ গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় একশো’৫১ হেক্টর জমিতে এবার উন্নতজাতের পান চাষ হয়েছে। কৃষি বিভাগ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে ১১শ’ ৪০ মেট্রিক টন।ফলন পর্যাপ্ত হলেও দেশীয় পানের চাহিদা নেই বাজারে।

স্থানীয় এক পান চাষী জানান, দেশীয় পানের তুলনায় ভারতীয় পানের পাতা বড় হওয়ায় উপযুক্ত দাম পাচ্ছেন না তারা।
বাজারগুলোতে ভারতীয় পানের চাহিদা বেশী থাকায় বিক্রি হচ্ছে না দেশীয় পান।

চাষী জানান, এসব পান স্বাদে ও মানে ভালো হলেও ক্রেতারা ভারতীয় পানে আকৃষ্ট হচ্ছেন বেশী। এতে দেশী পানের ন্যায্য দাম পাওয়াও সম্ভব হচ্ছে না। উৎপাদন ব্যয় থেকে বিক্রি অনেক কম দামে বলেও অভিযোগ করেন কেউ কেউ।

গতবার এ সময়টিতে জেলার বিভিন্ন এলাকায় প্রতি বিড়া দেশীয় পান বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। এ বছর তা নেমে দাড়িয়েছে ২০-২৫ টাকায়।

কোনো আইন বা বিধি নিষেধ না থাকায় ভারতীয় পান আমদানি হচ্ছে অবাধে। সঠিক পরিচর্যায় দেশীয় পানের আকার আকৃতি বড় ও মান ভালো করতে পারলে ভারতীয় পানের আগ্রাসন রোধ করা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা,সাহারা বানু বলেন, আমরা যদি আমাদের পানের আকার ভারতীয় পানের মত করতে পারি তবেই  ভারতীয় পানের আগ্রাসন বন্ধ করা সম্ভব হবে।

জেলায় এ বছর ধোপাঘাটি, সাঁচি, রাজশাহী, বাংলা, বিক্রমপুরি ও তালতলী জাতের পানের আবাদ হয়েছে বেশী।

Tags: কৃষকগাইবান্ধাপান
Previous Post

নেইমারের চেয়ে এগিয়ে ধোনি

Next Post

জাতীয় পরিচয়পত্রের বদলে আসছে ‘স্মার্ট কার্ড’

Next Post

জাতীয় পরিচয়পত্রের বদলে আসছে ‘স্মার্ট কার্ড’

লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT