চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানিতে ডুবে শিশু মৃত্যু উদ্বেগ পর্যায়ে

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
6:50 অপরাহ্ন 19, নভেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা, শিশু উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশে প্রতিদিন গড়ে ৪০ জন শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে আর পাঁচ বছরের কম বয়সী শিশু মারা যায় প্রায় ৩২ জন। এই পরিসংখ্যানটা যদি এভাবে দেখা যায়- দেশে ১ থেকে ৪ বছর বয়সী যতো শিশু অপঘাতজনিত কারণে প্রতিবছর মারা যাচ্ছে; তার ৪৩ শতাংশেরই মৃত্যু হচ্ছে পানিতে ডুবে।

শিশু মৃত্যুর এমন ভয়াবহতা চিত্র কতোটা ভাবাচ্ছে আমাদের?

ব্লুমবার্গ ফিলানথ্রপিস, জন হপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট, দি সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) এবং আইসিডিডিআরবি পরিচালিত গবেষণায় শিশু মৃত্যু এমন ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।

চিত্রটা যখন এমন ভয় জাগানিয়া, তখন আমরা আমাদের শিশুদের রক্ষায় কতোটুকু সচেতন? এমন প্রশ্নের জবাবটা যেমন হতাশা জাগানোর; ঠিক বিপরীত দিকে সরকার এবং উন্নয়ন সহযোগীদের সাম্প্রতিক পদক্ষেপও আশা জাগায়।

ইন্টারন্যাশনাল ড্রাউনিং রিসার্চ সেন্টার (আইডিআরসি) বাংলাদেশের ডিরেক্টর ড. আমিনুর রহমান শিশু স্বাস্থ্য, মানসিক বিকাশ এবং অপমৃত্যু রোধে দীর্ঘ দিন থেকে কাজ করছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিলো পানিতে ডুবে মৃত্যুর চিত্রটা বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন: অপঘাতজনিত কারণে আমাদের দেশে প্রতিবছর যে পরিমাণ শিশু মারা যাচ্ছে তার দ্বিতীয় সর্বোচ্চ কারণ পানিতে ডুবে মৃত্যু। সারা বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়াতেই পানিতে ডুবে মৃত্যুর হার সব থেকে বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হর আমাদের প্রতিবেশি দেশ ভারতে। কিন্তু জনসংখ্যার অনুপাতে বাংলাদেশে যতজন শিশু পানিতে ডুবে অপমৃত্যু শিকার হচ্ছে তা ভারতের থেকে অনেক আংশে বেশি।

‘‘সবাই বলে নিউমোনিয়া, ডায়রিয়ায় বেশি মারা যায়। কিন্তু আসলে বেশি শিশু মারা যায় পানিতে ডুবে। এটা নিয়ে গণমাধ্যমে বিচ্ছিন্ন আকারে রিপোর্ট আসে কিন্তু তেমন একটা গুরুত্ব পায় না আবার পুলিশের খাতাও এদের সংখ্যা থাকেনা তাই ভয়াবহতা সকলে অনেকটা অগচরেই রয়ে যায়।’’

শিশু নিরাপত্তা এবং অপমৃত্যু রোধে বাংলাদেশে কাজ করছে আন্তর্জাতিক উন্নয়ন পরামর্শক সংস্থা সিনার্গোস।

সংস্থাটির পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার ওবায়দুল ফাত্তাহ তানভীর পানিতে ডুবে শিশু মৃত্যু প্রসঙ্গে বলছেন: আমাদের দেশের ভৌগলিক অবস্থানের কারণে অনেক নদী-নালা, খাল-বিল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে; যার সিংহভাগই অরক্ষিত। তাই যখনই পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে, সাধারণ মানুষ এটাকে খুব সহজে এটাকে বাস্তবতা হিসেবে মেনে নেয়।

তিনি আরও বলেন: গবেষণায় দেখা গেছে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার গ্রামাঞ্চলে বেশি। এর বড় একটি কারণ হচ্ছে গ্রামের বাড়ি গুলোর পাশেই পুকুর, ডোবা বা জলাধার থাকতে দেখা যায়। যেগুলোতে কোন ধরনের বেষ্টনী থাকে না।অভিভাবকের সামান্য ৫ থেকে ৭ মিনিটের অসতর্কতা থেকে সদ্য হাটতে শেখা শিশু গুলো খেলতে খেলতে একটা সময় জলাধারগুলোর কাছাকাছি চলে আসে, আর ঘটে দুর্ঘটনা।

আর এ দুর্ঘটনাগুলো ঘটছে সকাল ৯টা থেকে বেলা ১টার মধ্যে। এ সময়টুকু যদি অভিভাবকরা সতর্ক থাকেন তাহলে ৮০ শতাংশ মৃত্যু রোধ করা সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর তিন লাখ ৫৯ হাজার ৪০০ জন ব্যক্তি পানিতে ডুবে মারা যান। এরমধ্যে বাংলাদেশে ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের এ সংখ্যা প্রায় ১২ হাজার।

এছাড়াও পানিতে ডোবার কারণে আরো ১৩ হাজার শিশু স্থায়ী পঙ্গুত্ব বরণ করে। আহত হয় আরও এক লাখ শিশু।

Tags: পানিতে ডুবে শিশু মৃত্যুশিশু মৃত্যু
Previous Post

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Next Post

রাজধানীতে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬

বেল্টে বিশেষ কায়দায় বাঁধা স্বর্ণের বারসহ একজন আটক, নিরাপত্তা বাহিনী পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেল্টে বিশেষ কায়দায় বাঁধা ছিল স্বর্ণের বারগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT