চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানিতে ডুবে শিশু মৃত্যু: উন্নত জাতি গড়তে সহায়ক ‘ইসিডি’

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:37 অপরাহ্ন 05, জানুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিশুদের জন্য শিক্ষামূলক ক্লাসে শিক্ষক ও শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছুকাল আগেও শিশুর প্রারম্ভিক বিকাশ-আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি) নিয়ে খুব একটা আলোচনা ছিলোনা। কিন্তু সাম্প্রতিক সময় গুলোতে শিশুর পূর্ণ বিকাশে বৈজ্ঞানিক কৌশলের প্রয়োগের বিষয়টি যেমন গুরুত্বের সঙ্গে বিবেচিত ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিকাশ-আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি)। বিশেষজ্ঞরা বলছেন: উন্নত ও জ্ঞানী জাতি গড়ে তুলতে ইসিডি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে।

শিশু স্বাস্থ্য, মানসিক বিকাশ নিয়ে দীর্ঘ দিন থেকে কাজ করে আসছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) পরিচালক ড. আমিনুর রহমান। ইসিডির গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি বলেন, শিশুর ভবিষ্যৎ পথচলায় দিক নির্দেশকের ভূমিকা পালন করে ইসিডি।

তিনি বলেন: আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের বিকাশের ক্ষেত্র হিসেবে প্রধান ভূমিকা রেখেছে পরিবার। কিন্তু এখন একটা সাবজেক্টই এসেছে- আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। মানুষ এখন মাস্টার্স করছে, পিএইচডি করছে এ বিষয়ের ওপর। যতদিন যাচ্ছে দেখা যাচ্ছে বিষয়টির আরও বেশি বৈজ্ঞানিক প্রয়োগ সম্ভব। আর আমরা যদি সেটি করতে পারি, তাহলে আমরা আমাদের জাতিকে একটি উন্নত ও বিজ্ঞ জাতি হিসেবে গড়ে তুলতে পারি।

তবে এক্ষেত্রে পূর্ণফল তখনই পাওয়া সম্ভব যখন ইসিডি’র পুরো প্রসেসটাকে ফলো করা হবে বলে জানান ড. আমিনুর।

আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের গুরুত্ব তুলে ধরে এ শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন: শিশুকালের প্রথম পাঁচ বছর মস্তিস্কের মেক্সিমাম ডেভলপমেন্ট হয়। এছাড়া মেন্টাল, ফিজিক্যাল ডেভলপমেন্ট হয়-পুষ্টিতে আমরা বেড়ে উঠি। এই সময়টাতে শিশুকে যদি আমরা ছবি আঁকা, নাচ-গান, ছড়া বলা, খেলাধুলা, পানি নিয়ে নাড়াচাড়ার মতো বিষয় গুলোতে অ্যাঙ্গেজ রাখতে পারি। প্রতিটি বিষয়ই শিশুকে একটা ষ্টিমুলেশন (উদ্দীপনা) দেবে। এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি আছে।

এই সবগুলো বিষয়কে একটি বিজ্ঞান সমর্থিত সিলেবাসের আওতায় নিয়ে আসার মধ্যদিয়ে ইসিডি’র পূর্ণ প্রয়োগ সম্ভব বলে মনে করছেন ড. আমিনুর রহমান। জানান: এতে শিশুর পূর্ণ ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, লিঙ্গুয়েস্টিক-কথা বলা, সোস্যাল এবং ইমোশনাল ডেভলপমেন্ট সম্ভব।

শিশু নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন পরামর্শক সংস্থা সিনার্গোস’র পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার ওবায়দুল ফাত্তাহ তানভীর এ প্রসঙ্গে বলছেন: বিভিন্ন স্বীকৃত গবেষণায় এটা প্রমাণিত যে, ইসিডির মধ্যদিয়ে যে শিশুটি বেড়ে উঠছে সে অন্য যেকোন সাধারণ শিশুর তুলনায় শারীরিক-মানসিকসহ অন্যসকল দিক থেকে এগিয়ে। জন্মের পর ইসিডির মধ্যদিয়ে যে শিশুটি বেড়ে ওঠে সে অন্যশিশুদের তুলনায় শিক্ষা জীবনে সাফল্যের সাক্ষর রাখে বেশি।

শিশুর বিকাশে-আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’র (ইসিডি) বাস্তবিক প্রয়োগ তখনই সম্ভব হয়ে ওঠে যখন শিশুদের দিনের একটি নির্দিষ্ট সময় দিবা যত্নকেন্দ্রে রাখা সম্ভব হয়। সম্প্রতি বছরগুলোতে শিশুর পানিতে ডুবে মৃত্যু রোধে দিনের একটি নির্দিষ্ট সময় (সকাল ৯টা থেকে দুপুর ১টা) দিবা যত্ন কেন্দ্রে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে।

দিনের এ সময়টাতে অভিভাবকরা সাধারণত গৃহস্থালীসহ নানা কাজে ব্যস্ত থাকেন। কাজের মাঝে তাদের সামান্য অসতর্কতা ঘটাতে পারে শিশুর অকাল মৃত্যু। গবেষণা বলছে, দিনের মাত্র ওই চার ঘণ্টা শিশুকে দিবা যত্নকেন্দ্রে রাখা গেলে ৮০ শতাংশ মৃত্যু রোধ করা সম্ভব।

সেক্ষেত্রে ২০ থেকে ২৫ জন শিশুর জন্য একএকটি দিবাযত্ন কেন্দ্র ইসিডি’র সিলেবাস মেনে পরিচালনা করা সম্ভব হলে শিশুর পূর্ণ বিকাশ যেমন সম্ভব হবে ঠিক তেমনই জাতি হবে উপকৃত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর তিন লাখ ৫৯ হাজার ৪০০ জন ব্যক্তি পানিতে ডুবে মারা যান। এরমধ্যে বাংলাদেশে ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের এ সংখ্যা প্রায় ১২ হাজার।

এছাড়াও পানিতে ডোবার কারণে আরো ১৩ হাজার শিশু স্থায়ী পঙ্গুত্ব বরণ করে। আহত হয় আরও এক লাখ শিশু।

Tags: সিআইপিআরবি
Previous Post

রাবেয়া খাতুনের মৃত্যুতে আবদুল আউয়াল মিন্টুর শোক

Next Post

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই মারা গেছেন

Next Post
একটি মোমবাতি জ্বলছে, অন্ধকারে আলোর ছোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই মারা গেছেন

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের গণ-গ্রেপ্তার প্রতিবাদে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের গণ-গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT