চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানামা পেপারস রাশিয়াকে অস্থিতিশীল করার চক্রান্ত: পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 পূর্বাহ্ন 08, এপ্রিল 2016
in আন্তর্জাতিক
A A

পানামা পেপারস ফাঁস হওয়ায় ঘনিষ্ঠজনদের নাম আসার পর বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আবারো নিজেকে নিদোর্ষ দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

অর্থ জালিয়াতির অভিযোগ অস্বীকার করে পুতিন দাবি করেছেন, রাশিয়াকে অস্থিতিশীল করতে এটা বিরোধীদের কূটচাল ছাড়া আর কিছু নয়।

পানামাভিত্তিক আইনি পরামর্শ প্রতিষ্ঠান মোসাক ফঁসেকার পানামা পেপারস নামের ১ কোটি ১৫ লাখ অতি গোপন নথি ফাঁস হওয়ার পর বৃহস্পতিবার এক বক্তৃতায় এ মন্তব্য করেন পুতিন।

নথিতে ওঠে আসা রাশিয়ার বেশ কিছু কোম্পানির মধ্যে দুটির মালিক হলেন পুতিনের ঘনিষ্ঠ এক বন্ধু। তার নাম সের্গেই রোলদুগিন। টিনেজ বয়স থেকেই পুতিনের সঙ্গে তার সখ্য। সন্দেহজনক বেশ কিছু চুক্তির মাধ্যমে রোলদুগিন শত কোটি ডলার মুনাফা করেছেন।

গোপন নথিতে নিজের বাবার কর ফাঁকির অভিযোগ আসায় ব্যাপক রাজনৈতিক চাপের মধ্যে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

তাঁর বাবা ইয়ান ক্যামেরন বাহামা দ্বীপপুঞ্জে ব্লেয়ারমোর হোল্ডিংস নামের একটি বিনিয়োগ তহবিল গড়েছিলেন। ক্যামেরন দাবি করছেন, তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তবে গতকাল একটি চিঠি প্রকাশ পেয়েছে, যার জন্য ফেঁসে যেতে পারেন তিনি।

ফাঁস হওয়া নথিতে নাম থাকায় অস্ট্রিয়ার রিজিওনাল ব্যাংকের প্রধান মাইকেল গ্রাহামার পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তবে তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

একই অভিযোগে মঙ্গলবার পদত্যাগ করেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন।

গতকাল আইসল্যান্ডের ক্ষমতাসীন জোট নতুন প্রধানমন্ত্রী হিসেবে কৃষি ও মৎস্যবিষয়ক মন্ত্রী সিগুইডুর ইঙ্গি জোহানসনের নাম ঘোষণা করেছে।

সোমবার বিশ্বের ধনী এবং ক্ষমতাধর ব্যক্তিদের কর ফাঁকির গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে পানামার ওই আইনী প্রতিষ্ঠানটি।

এ পর্যন্ত কর ফাঁকির কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে তাদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পরিবারের সদস্যরা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুনডার ডাভিড গুনলাগসন, ফুটবল তারকা লিওনেল মেসি, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোসহ আরো অনেকের নাম।

Tags: কর ফাঁকি
Previous Post

ব্রাসেলস হামলাকারীদের গতিবিধি নিয়ে নতুন ভিডিও প্রকাশ

Next Post

আইএসের কবলে সিরিয়ার দুই’শ শ্রমিক

Next Post

আইএসের কবলে সিরিয়ার দুই’শ শ্রমিক

বরুশিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের ড্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT