চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্জশিরে জয় ঘোষণা করে পতাকা উড়াল তালেবান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তালেবান জয় ঘোষণা করে পতাকা উত্তোলন, পঞ্জশিরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের পঞ্জশিরে প্রদেশ দখল নেওয়ার দাবি করেছে তালেবান। এরপর সেখানে পতাকা উড়িয়েছেন তালেবান সদস্যরা।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, আফগানিস্তানের এই এলাকাটি শুধু তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। সেটিও এখন তালেবানের নিয়ন্ত্রণ চলে গেল।

পঞ্জশিরের দখল নেওয়ার পর সেখানকার একটি ভিডিও প্রকাশ করেছে তালেবান। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, তালেবানের সশস্ত্র সদস্যরা সেখানে পতাকা উড়াচ্ছেন।

যদিও তালেবান বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) পক্ষ থেকে ভিন্ন কথা বলা হয়েছে। তারা বলছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। এনআরএফের নেতা আহমেদ মাসুদ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, তালেবানকে বৈধতা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এদিকে পঞ্জশির তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার বিষয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, তালেবান দাবি করেছে, তারা এই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। পঞ্জশিরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তালেবান। এতে দেখা যায়, পঞ্জশিরের গভর্নর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন তালেবান সদস্যরা।

আর তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবৃতিতে বলেছেন, পঞ্জশিরে প্রতিরোধযোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা শেষ স্থানটুকুও তালেবান দখল করেছে। এ বিজয়ের মাধ্যমে আফগানিস্তানকে যুদ্ধভূমি থেকে পুরোপুরি বের করে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, তালেবান সরকার গঠনের কাছাকাছি পর্যায়ে রয়েছে।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৩টি প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। তবে একমাত্র পঞ্জশির প্রদেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এনআরএফের সঙ্গে তালেবানের সমঝোতা আলোচনা চলছিল। তবে তাতে সমাধান না এলে তালেবান পঞ্জশিরে আক্রমণ চালানোর পথ বেছে নেয়।

এখন কাবুল দখলের তিন সপ্তাহের বেশি সময় পর পঞ্জশির উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করল তালেবান। অবশ্য দিন কয়েক আগেই তালেবান দাবি করেছিল, তারা পঞ্জশির নিয়ন্ত্রণে নিয়েছে। তবে পরে খবর আসে, পঞ্জশিরে এনআরএফের প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। এরপর তালেবান দাবি করে, তাদের যোদ্ধারা পঞ্জশিরে রাজধানীতে ঢুকে পড়েছে।

Tags: তালেবান
Previous Post

বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যু আরও কমেছে

Next Post

৩৯ বছর কোমায় থেকে চলে গেলেন তিনি

Next Post
প্রাক্তন ফুটবল তারকা মাঠে প্রস্তুত, বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৯ বছর কোমায় থেকে চলে গেলেন তিনি

মুমিনুলের সঙ্গে কোচের আলোচনা, মাঠে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজ-শান্ত-মিঠুন ‘এ’ দলে, অধিনায়ক মুমিনুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT