চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাত্র-পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
1:45 অপরাহ্ন 31, মে 2017
in অপরাধ
A A

সংঘবদ্ধ প্রতারক সদস্যরা নিজেদের ঘটক পরিচয় দিত, পত্রিকায় পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে তারা মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করত বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

গতকাল মঙ্গলবার পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগের একটি টিম ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডের আয়েশা মঞ্জিলের চার তলার ফ্ল্যাট হতে আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

গ্রেফতারকৃতদের নাম মো: আব্দুল হালিম, মো: রনি, মো: মোবারক হোসেন, মোছা: রোজিনা, মো: সেলিম ওরফে ঘটক, মো: মঞ্জু, মো: রফিক, মো: মোস্তফা ও মো: হান্নান মাতাব্বর।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও দুই জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন: প্রতারক চক্রের সদস্যরা পুলিশ, সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করত এবং মারধর করে মুক্তিপণ আদায় করতো এছাড়াও তারা পত্রিকায় ব্যবসায়িক ও পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে আলোচনার নামে ব্যবসায়ীসহ অন্যান্যদের ডেকে এনে জিম্মি করে মুক্তিপণ আদায় করত।

তিনি আরো বলেন: মহিলাদের গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর প্রলোভন দেখিয়ে ও দেশ বিদেশে পাঠানোর নাম করে পতিতাবৃত্তিতে লিপ্ত করত।

এছাড়াও তারা নিরীহ ব্যক্তিদের বিদেশ পাঠানো নাম করে টাকা আত্মসাৎ করে। গতকাল রাতে দুই ব্যক্তিকে পাত্রী দেখানোর নামে জিম্মি করে মুক্তিপণ আদায় করার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়।

এই প্রতারক চক্রের কবলে পড়া আজিজুর রহমান বলেন: চলতি মাসের ১২ তারিখে আমি এ চক্রের কবলে পড়ি। তারা প্রায় লাখ খানেক টাকা হাতিয়ে নেয়। চক্রের সদস্যরা আমাদের থানায় যোগাযোগ করতে না করে, বলে যোগাযোগ করলে পরিবারসহ হুমকির মুখে পড়বি। আমাদের থানায় ইনফর্মার রয়েছে, তারা আমাদের সব জানাবে।

এ ব্যাপারে যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন: পুলিশের কোনো চক্র যদি জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে।

Tags: ডিবি পুলিশপ্রতারক চক্র
Previous Post

জাহাঙ্গীরনগর শিক্ষার্থীর হাতে হাতকড়া: সোমবার হাইকোর্টে আসবে ওসিসহ চার পুলিশ

Next Post

মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

Next Post
মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

শিক্ষক শ্যামলকান্তির অন্তর্বর্তী জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT