চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাতানো ছিল ২০১১ বিশ্বকাপের ফাইনাল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 18, জুন 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি পাতানো ছিল বলে দাবি লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথামাগের। যদিও ম্যাচ পাতানোর স্বপক্ষে কোনো উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ফাইনালে প্রথমে ব্যাট করে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ৬ উইকেট ও ১০ ওভার হাতে রেখেই জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। কুলাসেকারার বলে ছয় হাঁকিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ শিরোপার স্বাদ এনে দেন অধিনায়ক ধোনি। ৭৯ বলে ৯১ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছিলেন তিনি।

বিশ্বকাপের সময় শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলেন আলুথামাগে। নিউজ ফাস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশের সুনাম নষ্ট হয় এমনকিছুই তিনি বলতে চান না। তবে ম্যাচ ফিক্সিং হয়েছে দাবি করে তার মত, লঙ্কান ক্রিকেটাররা যে অবস্থায় ছিল সেখানে ম্যাচ জেতা অবশ্যই উচিৎ ছিল নিজেদের দলের।

‘আমি ক্রিকেটারদের সঙ্গে যুক্ত ছিলাম না। তবে অবশ্যই কেউ না কেউ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলই।’

২০১১ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফিক্সিংয়ের অভিযোগ এটাই প্রথম নয়। ২০১৭ সালে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা ফাইনালে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন। ধারাভাষ্যকার হিসেবে ফাইনালে উপস্থিত ছিলেন রানাতুঙ্গাও। তার অভিযোগের পর সন্দেহকৃত ম্যাচটি নিয়ে তদন্তের ইচ্ছা পোষণ করেছিলেন তখনকার ক্রীড়ামন্ত্রী দায়াসিড়ি জয়াসেকেরা।

আলুথামাগের দাবি, ম্যাচের দিন কয়েকজন সিনিয়র ক্রিকেটারের আচরণ ছিল সন্দেহজনক। একজন সিনিয়র ক্রিকেটার ড্রেসিংরুমে বসে সেদিন ৫০টিরও বেশি সিগারেট ধূমপান করেছিল বলে জানাচ্ছেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অধিনায়কের পদত্যাগ সন্দেহকে গাড় করেছে বলেও অভিযোগ সাবেক এ মন্ত্রীর। উল্লেখ্য, সেই ম্যাচে লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। উপযুক্ত তদন্ত হলেই প্রকৃত সত্য বের হয়ে আসবে বলেই মত আলুথামাগের।

Tags: বিশ্বকাপ ফাইনালবিশ্বকাপ-২০১১ভারত-শ্রীলঙ্কালিড স্পোর্টস
Previous Post

করোনাভাইরাস দেশে স্থায়ী হবে দুই-তিন বছর, সংক্রমণ বেশি হবে না

Next Post

টানা বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড় ধ্বসের আশঙ্কা

Next Post
বান্দরবানে পাহাড় ধ্বসের ফলে ক্ষতিগ্রস্ত গ্রাম ও বসতঘর. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড় ধ্বসের আশঙ্কা

দিনাজপুরের ১১টি এলাকা রেডজোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT