চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’ এর পর আসছে ‘টাইগার থ্রি’, জানালেন সালমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 04, মার্চ 2022
in বিনোদন
A A
সালমান খান ও তার সহঅভিনেত্রী 'টাইগার থ্রি' সিনেমার পোস্টারে. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন আগেই টিজার প্রকাশ্যে এনে শাহরুখ তার আসন্ন ছবি ‘পাঠান’ এর মুক্তির তারিখ ঘোষণা করলেন! আর এবার প্রকাশ্যে এলো সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত ছবি ‘টাইগার থ্রি’ এর মুক্তির তারিখ।

শুক্রবার (৪ মার্চ) সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে আসন্ন ছবিটির একটি টিজার শেয়ার করে ক্যাপশনে ভাইজান লিখেছেন, ‘সকলে নিজের খেয়াল রাখুন। কেননা ২০২৩ এর ঈদ উপলক্ষ্যে আসছে ‘টাইগার থ্রি’। ২১ এপ্রিল মুক্তি পাবে এটি, আসুন সকলে সেখানে থাকি। হিন্দি, তামিল এবং তেলুগুতে মুক্তি পাবে। সুতরাং আপনার নিকটতম প্রেক্ষগৃহে ছবিটি উপভোগ করতে ভুলবেন না।’

গেল বছরের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল সালমানের ‘টাইগার থ্রি’ এর শুটিং। ইতোমধ্যেই রাশিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়া সহ ভারতের বেশ কিছু স্থানে সম্পন্ন হয়েছে ছবিটির শুটিং।

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘এক থা টাইগার’। প্রথম ছবি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় এই ছবির সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়’। যেটিও প্রথমটির মতো বক্স অফিসে সফল হয়। তারই ধারবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’।

৩০০ কোটি রুপি বাজেটের এই ছবিটির প্রযোজনা করছেন যশরাজ ফিল্মস এবং পরিচালনায় থাকছেন মনীশ শর্মা।

Tags: টাইগার থ্রিপাঠানবলিউডমুক্তিযশরাজ ফিল্মসশাহরুখসালমান খানসিনেমা
Previous Post

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া

Next Post

বিশ্বকাপ বাছাই স্থগিত রাখতে ফিফাকে ইউক্রেনের অনুরোধ

Next Post
ইউক্রেনের ফুটবল খেলোয়াড়রা মাঠে গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাই স্থগিত রাখতে ফিফাকে ইউক্রেনের অনুরোধ

বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ক্রেতাদের ভিড় ও হিমশিম খাচ্ছেন বিক্রেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, সরকারের হস্তক্ষেপ চায় জনগণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT