ভারতের পাঞ্জাবের পাঠানকোট নৌবাহিনীর ঘাটিতে জইস –ই মোহাম্মদের দুই জঙ্গির চালানো হামলায় ৬ জন নিরাপত্তারক্ষী ও এক জঙ্গি নিহত হয়েছে। আর দিল্লিতে ঢুকে পড়া দুই জঙ্গির একজন এখনো জীবিত থাকায় সেখানে জোর তল্লাশি চলছে। নিহতদের মধ্যে কমনওয়েলথে সোনাজয়ী দুই জওয়ানও রয়েছেন।
নিরাপত্তাবাহিনী জানিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে তাদের চালালো অভিযান প্রায় শেষে পথে। যেকোনো সময় সমাপ্তির ঘোষণা আসতে পারে।
নিহতদের মধ্যে সোনাজয়ী জওয়ানের একজন ফাতেহ সিং ও গুরসেভাক সিং। আগের দিন তিন জওয়ান নিহত হওয়ার পর আরো তিন জন নিহত হন।
ঘাঁটিতে তল্লাশি চালানোর সময় গ্রেনেড নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন আরো চার জওয়ান। আহতদের মধ্যে ছিলেন এনএসজি-র লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন। তারও মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে সেনাদের একটি সূত্র।






