চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাজুলিয়ার ১৫ কৃষককে মাটি-ফসলের প্রয়োজনীয় পাঁচ বার্তা দিচ্ছে ই-ভিলেজ

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
6:20 অপরাহ্ন 08, জুলাই 2017
in তথ্যপ্রযুক্তি
A A

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কিংবা কনকনে শীতে মাঠে রাত-দিন খেটেও কাঙ্খিত ফলন পায় না কৃষক। সেচ, কীটনাশক কখন লাগবে, মাটি কী চায় তা সবসময় কৃষকের জন্য সঠিকভাবে জানা সম্ভব হয়না। প্রকৃতির কৃপা নির্ভর এই চিরাচরিত কৃষি সংকট দূর করতে গাজীপুরের ১৫ কৃষকের ক্ষেত দেখাচ্ছে আশার আলো। জেলার পাজুলিয়া গ্রামের এমদাদ পালোয়ান, মাজেদা বেগম, মামুন, সাইফুল, রুবিনাদের হাতে ছোট্ট একটি সাদা রঙের যন্ত্র। সেই যন্ত্র হাতে তারা যাচ্ছেন ফসলের ক্ষেতে। এখানে ডিভাইসটির ৪ টি সেন্সর ফসল এবং মাটি সম্পর্কে ৫ টি প্রয়োজনীয় তথ্য যোগান দিচ্ছে।

ডিভাইসটির সঙ্গে সংযুক্ত স্মার্টফোনের ‘ই-ভিলেজ’ নামের অ্যাপে কৃষক জানতে পারছে ফসলের পাতায় প্রয়োজনীয়তা পানি আছে কিনা, মাটি ও বাতাসের আদ্রতা, বাতাসের তাপমাত্রা, সূর্য রশ্মির মতো নিখুঁত বিশ্লেষণধর্মী তথ্য। ক্ষেত থেকে কৃষকের পাওয়া এসব তথ্য জমা হচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ই-ভিলেজ’ প্রকল্পের কেন্দ্রীয় সার্ভারে। সার্ভারে আসা তথ্য যাচাই-বিশ্লেষণ করে কৃষককে কী ব্যবস্থা নেয়া উচিৎ তা জানিয়ে দেয়া হচ্ছে ওই অ্যাপের মাধ্যমে।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আইসফস্টোন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন (সিআরআই) একসঙ্গে কাজ করছে দেশের জমিতে ডিজিটাল সেবা চালুর এই প্রকল্পে। গাজীপুরের ১৫ জন কৃষকের ক্ষেতে এবছরের জানুয়ারি মাসে প্রকল্পটির পাইলট প্রজেক্ট শুরু হয়। চীনের হুয়াওয়ে প্রযুক্তি জায়ান্টের আইসফস্টোনের ডিভাইস ও অ্যাপটি কতটুকু কাজ করে তা বাস্তবে দেখতেই এই পাইলট প্রকল্প। ইতোমধ্যে প্রকল্পটি থেকে কাঙ্খিত সাফল্য আশায় আশাবাদী সংশ্লিষ্টরা।

কৃষকের ডিভাইসটি সার্ভারে বার্তা দিচ্ছে ই-ভিলেজ অ্যাপে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ই-ভিলেজ প্রকল্পের প্রধান ইনভেস্টিগেটর রশীদুল হাসান।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন,‘ডিভাইসটি আদৌ মাঠে কতটুকু কাজ করতে পারে এবং কৃষক স্মার্টফোন-অ্যাপ ব্যবহার করতে পাওে কিনা সেটা দেখাই ছিলো পাইলট প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য। প্রথমে ফসলের মাঠেই ডিভাইসটি স্থাপনের কথা ভাবা হলেও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেটাকে কৃষকের হাতে দেয়া হয়েছে। কৃষক ডিভাইস নিয়ে মাঠে গেলেও কার্যকর ভাবে প্রয়োজনীয় ডাটা সরবরাহ করবে। আগস্টের মধ্যে চূড়ান্ত ফলাফল আসার আগেই গত জুন মাসে পর্যন্ত আমাদের কাছে যেসব ডাটা এসেছে সেগুলো আশা জাগাচ্ছে।

প্রথমবারের মতো বাংলায় অডিও ভয়েসযুক্ত অ্যাপটি চালু হলো। অ্যাপের মাধ্যমে মোবাইলফোনে কৃষক এখন মাটি, পানি, পাতা ও চারার সিক্ততা, তাপমাত্রা, পি এইচ লেভেল এই পাঁচটি বার্তা পেয়ে যাচ্ছে মোবাইলফোনে। এসব ডাটা বিশ্লেষণ করে “ই ভিলেজ” নামক অ্যাপসের মাধ্যমে তাকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন,‘প্রকল্পের ১৫ জন কৃষক যাতে আমাদের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করতে পারে সেজন্য ফেসবুকের মতো একটি নেটওয়ার্কিং প্লাটফর্ম তৈরি হয়েছে। এখানে কৃষক ফসলের ছবি পাঠাতে পারছে। আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা সহজে তাদের বোধগম্য করে সরবরাহ করতে পারছি।’

সিআরআই’র সহকারী সন্বয়ক (গবেষণা) তন্ময় আহমেদ

প্রকল্পের বাস্তবায়ন এবং সাফল্য নিশ্চিতে নিবিড়ভাবে দৃষ্টি রাখছে সিআরআই। সংস্থাটির সহকারী সমন্বয়ক (গবেষণা) তন্ময় আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন,‘ কৃষিতে ডিজিটাল বিপ্লব বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করার প্রচেষ্টা চলছে। মাঠ পর্যায়ে বিস্তৃত পর্যায়ে বাস্তবায়ন করার আগে এই পাইলট প্রকল্প সফলতার বার্তা দিচ্ছে। দেখা যাচ্ছে ডিভাইস ও এটা ব্যবহারের জন্য কৃষককে দেয়া প্রশিক্ষণ কাজে আসছে। যদি মাঠ পর্যায়ে প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে কৃষক সঠিক সময়ে সঠিক তথ্য-পরামর্শ পাবে। এতে অতিরিক্ত কীটনাশক,সেচের বাড়তি ব্যয় প্রায় ১৫-২০ শতাংশ কম হবে এবং প্রায় ২০ শতাংশ ফলন বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সিআরআই এজন্য প্রকল্পে কৌশলগত সহায়তা দেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা-প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়কারী হিসেবে কাজ করছে।’

এবছরের ১৯ জানুয়ারি রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ই-ভিলেজ প্রকল্পের ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।চীনা দূতাবাসের আর্থিক সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন ও পরামর্শক হিসেবে কাজ করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এতে প্রযুক্তিগত সহায়তা দেবে চীনের হুয়াওয়ে নির্ভর প্রযুক্তি প্রতিষ্ঠান আইসফটস্টোন।

ছবি ও ভিডিও: সিআরআই 

Tags: বাংলাদেশের কৃষিতে চীনসিআরআই
Previous Post

টেনিসে সন্তান সামলে গ্র্যান্ডস্লাম জিতেছিলেন যে মায়েরা

Next Post

জঙ্গি নেতা হাতকাটা সোহেল ছিল ভারতে মোস্ট ওয়ান্টেড

Next Post
জঙ্গি নেতা হাতকাটা সোহেল

জঙ্গি নেতা হাতকাটা সোহেল ছিল ভারতে মোস্ট ওয়ান্টেড

জঙ্গিরা নারীদেরকে যেভাবে ঢাল হিসেবে ব্যবহার করছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT