চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের রাতে ‘পাগলা রাজা বাসর ঘরে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 13, মে 2021
in বিনোদন
A A
পুরান ঢাকার পাগলা রাজা প্রেমে পড়ে হয়ে যান প্রজা!. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান ঢাকার মহল্লায় নিশোর ভীষণ হাঁকডাক! সে নিজেকে রাজা ভাবে। তার কাণ্ড দেখে মহল্লাবাসি অনেকেই তাকে ‘পাগলা রাজা’ বলে ডাকে। পাশের বাড়ির মেয়ে মেহজাবীন। তার সঙ্গে পরিচয় হওয়ার পর প্রেমে পড়ে যান রাজা।

গল্পের মোড় নেয় অন্য দিকে। মহল্লায় যে এতোদিন নিজেকে রাজা মনে করতো, প্রেমে পড়ে তিনি হয়ে পড়েন প্রজা!

এমন রোমান্টিক কমেডি ধাঁচের গল্পে চ্যানেল আইয়ের ঈদ নাটক ‘পাগলা রাজা বাসর ঘরে’। যা দর্শক দেখতে পারবেন ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে!

নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। নির্মাতা জানান, নিশো-মেহজাবীন ছাড়াও অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, পাপিয়া, অনিক প্রমুখ।

পরিচালক মাহমুদুর রহমান হিমি চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈগল মিউজিকের পৃষ্ঠপোষকতায় ‘রাজা’ নাটকটি বানিয়েছিলাম। টিভিতে প্রচারের জন্য নাম পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, পুরান ঢাকাকে ঘিরে অনেক নাটক হয়েছে। আগামীতেও হবে। কিন্তু ‘পাগলা রাজা বাসর ঘরে’ কাজটির ভিন্নতা হচ্ছে চিত্রনাট্যে। নিশো-মেহজাবীন দুজনেই অসাধারণভাবে তাদের চরিত্র ফুটিয়ে তুলেছেন। এর আগে পুরান ঢাকার যেসব চরিত্র দেখেছি তার থেকে এ কাজটি ভিন্নতা আনার চেষ্টা করেছি।

‘পাগলা রাজা বাসর ঘরে’ নাম পরিবর্তন প্রসঙ্গে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, ‘রাজা’ নামে চ্যানেল আইতে প্রচারিত নাটক রয়েছে। একই নামে প্রয়াত কিংবদন্তী নায়ক রাজরাজ্জাক ও মান্নার সুপারহিট সিনেমা করেছেন। একাধিকবার ব্যবহারে যেন বিভ্রান্তি না ছড়ায় এজন্য নাম পরিবর্তন করা হয়েছে।

Tags: ঈদচ্যানেল আইনাটকনিশোমেহজাবীণমেহজাবীনলিড বিনোদন
Previous Post

বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারে অতীতের সব রেকর্ড ভঙ্গ

Next Post

নিজস্ব অর্থায়নে হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২: মোস্তাফা জব্বার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিজস্ব অর্থায়নে হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২: মোস্তাফা জব্বার

সালমান খান স্টাইলিশ পোশাকে দর্শকদের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা রেখেছেন সালমান, এবার দর্শকের পালা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT