চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সফর ‘না’ করে দিল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 31, জুলাই 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

আসছে অক্টোবরে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্ট, তিন ওয়ানডে ও সমানসংখ্যক টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজ হবে পাকিস্তানের দ্বিতীয় হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড আশা করেছিল ওই সিরিজের টি-টুয়েন্টি ম্যাচগুলো পাকিস্তানে হোক। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেটারদের গাড়িতে সন্ত্রাসী হামলার ৯ বছর পর ধীরে ধীরে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।

কিন্তু পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। মঙ্গলবার নিউজিল্যান্ডের একটি স্থানীয় পত্রিকা এই খবর জানিয়েছে। নিউজিল্যান্ড রাজি হলে ১৫ বছরের মধ্যে এটি হতো পাকিস্তানে তাদের প্রথম সফর।

নিউজিল্যান্ডের স্থানীয় পত্রিকা নিউজহাবকে দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান গ্রেগ বার্কক্লে বলেছেন, ‘দিনশেষে অ্যাডভাইজরি এবং নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনগুলোকে অনুসরণ করে আমরা এই সিদ্ধান্তে এসেছি।’

‘এতে কোনো সন্দেহ নেই যে তারা(পিসিবি) হতাশ হবে। নিউজিল্যান্ডের মতো একটি দল পাকিস্তান সফর করলে সেদেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাটা আরো সহজ হত। সুতরাং তারা হতাশ হবেই। কিন্তু তাদের ওখানে অনেক ভালো মানুষ রয়েছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কও ভালো। আমি মনে করি, সবকিছু বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত তারা মেনে নেবেন’ -যোগ করেন বার্কক্লে।

নিউজিল্যান্ড সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফর করে। ওই সফরের শেষে কিউই টিম হোটেলের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

বার্কক্লের সামনে প্রশ্ন ছিল, নিউজিল্যান্ড খেলোয়াড়রা যদি পাকিস্তান সফরে প্রস্তুত থাকে তাহলে বোর্ড কী করবে? উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি, সম্ভবত বিভিন্ন কারণে কঠিন হবে। তারপরও ভাগ্যক্রমে আমাদের আলোচনায় এই বিষয়টি সামনে আসেনি।’

২০০৯ সালের পর চলতি বছরের এপ্রিলে বড় দল হিসেবে প্রথম পাকিস্তান সফর করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যে শ্রীলঙ্কা দলের ওপর হামলা হয়েছিল, সেই শ্রীলঙ্কাও ২০১৭ সালে লাহোরে একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে। পাকিস্তানকে নিরাপদ প্রমাণে পিএসএলের দুটি ফাইনালও অনুষ্ঠিত হয় লাহোরে।

Tags: নিউজিল্যান্ড ক্রিকেটপাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর দুই ভূ-কেন্দ্র উদ্বোধন

Next Post

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ

Next Post
কোটা সংস্কার আন্দোলন

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ

আমরাও একদিন চাঁদের দেশে যেতে পারব: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT