চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সফরে অনিচ্ছুক লঙ্কান ওয়ানডে অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সফরের সব যখন ঠিকঠাক তখনই খবর, পাকিস্তানে খেলতে যেতে অনিচ্ছুক শ্রীলঙ্কা ওয়ানডে অধিনায়ক দিমুথ করুণারত্মে। চলতি মাসেই ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছেন লঙ্কানদের।

শ্রীলঙ্কা একটি দৈনিকের খবর, সফর সম্পর্কে করুণারত্নে ইতিমধ্যে তার আশঙ্কা শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) জানিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কা টি-টুয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাও করুণারত্নের পথ অনুসরণ করবেন এবং সফর থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন।

পত্রিকাটি আরও দাবি করেছে যে, এসএলসি সিনিয়র খেলোয়াড়দের সাথে পরামর্শ না করেই পাকিস্তান সফরের অনুমোদন দিয়েছে। শ্রীলঙ্কার খেলোয়াড়রা এই সফরের সময়কাল নিয়ে উদ্বিগ্ন, কারণ গত এক দশক থেকে পাকিস্তানের মাটিতে আর কোনো আন্তর্জাতিক দল এত দীর্ঘ সময় অবস্থান করেনি। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন সেখানে সফরে যায়নি কোনো দল।

কিন্তু পিসিবির কাছে ঋণ শোধ করতে চায় এসএলসি। কারণ, সম্প্রতি কলম্বোতে সিরিজ হামলার পর সেখানে অনূর্ধ্ব-১৯ দল পাঠিয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ায় পাকিস্তান দল।

অন্যদিকে, এসএলসি কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে তারা খেলোয়াড়দের পাকিস্তান সফরের জন্য বোঝাতে সক্ষম হবেন এবং এই বিষয়ে খেলোয়াড়দের উদ্বেগ শোনার জন্য ৯ সেপ্টেম্বর একটি বৈঠকে বসবে তারা।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডোও খেলোয়াড়দের আশ্বাস দিয়েছেন যে, এই সফর নিয়ে তাদের ভয় কমিয়ে আনতে তিনি নিজেই তাদের সাথে পাকিস্তান সফর করবেন।

এর আগে পিসিবি এবং এসএলসি পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলোর সময়সূচী ঘোষণা দেয়। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং টেস্ট ম্যাচ হবে ডিসেম্বরে।

পিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টিতে ম্যাচের আগে অক্টোবরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচের জন্য শ্রীলঙ্কাকে পাকিস্তানে স্বাগত জানানো হয়েছিল। কিন্তু পিসিবি চেয়ারম্যান এহসান মানি এবং এসএলসি সভাপতি শাম্মি সিলভার মধ্যে ফোনালাপের পর ম্যাচে অদলবদলের সিদ্ধান্ত নেয়া হয়।

Tags: পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজমালিঙ্গালিড স্পোর্টস
Previous Post

আবারও বাড়লো খেলাপি ঋণ পুনঃতফসিলের সময়সীমা

Next Post

‘অসুর’ লুকে হইচই ফেলেছেন জিত!

Next Post

‘অসুর’ লুকে হইচই ফেলেছেন জিত!

জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন আছাদুজ্জামান মিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT