চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান দলকে ‘জাতে’ তুলবেন প্রধানমন্ত্রী ইমরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 22, জুলাই 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

অমিত সম্ভাবনার সব খেলোয়াড় নিয়েও পাকিস্তান বলার মতো সাফল্য পাচ্ছে না। যার মূলে ধরা হয় দলটি আদতে ‘দল’ হয়ে খেলতে পারছে না। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। অনেক বড় দায়িত্বে থাকলেও জাতীয় দলের এই বেহালদশা বাড়তি মনোযোগ পাচ্ছে তার কাছেও। সব দেখেশুনে বলছেন, পাকিস্তান দলকে দ্রুতই লাইনে আনবেন।

রোববার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ক্রিকেট প্রসঙ্গে কথা বলেন ইমরান। সেখানে প্রতিজ্ঞা করে বলেছেন, ‘আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, যেখানে ক্রিকেট খেলতে শিখেছিলাম। আমরা সেখান থেকে ফিরে অন্য খেলোয়াড়দের মান আরেকধাপ উপরে তুলে নিয়েছিলাম। বিশ্বকাপের পর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পাকিস্তান ক্রিকেট দলকে ঠিক করবো।’

ইমরানের এই ঠিক করা যে দলটাকে জাতে তোলার প্রতিজ্ঞা সেটি বলার অপেক্ষা রাখে না। সেটা একদিনে করতে চান না পাকিস্তান প্রধানমন্ত্রী। ধাপে ধাপে যেমন এগোতে চান, আর চান ফলটা চার বছর পরের বিশ্বকাপে দেখাতে।

‘পরের বিশ্বকাপে আপনারা যে পাকিস্তান দলটিকে দেখবেন, কথা দিচ্ছি সেই দলটা পেশাদার হবে। আমরা প্রক্রিয়াটা ঠিক করবো, যার মাধ্যমে সেরা প্রতিভার খেলোয়াড়রা উঠে আসতে পারবে।’

ইংল্যান্ড বিশ্বকাপে টেবিলের পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তান। চারে থেকে সেমিফাইনাল খেলা নিউজিল্যান্ডের সমানই ছিল তাদের পয়েন্ট। কিন্তু ১১ পয়েন্ট করে থাকলেও রানরেটে পিছিয়ে পাকিস্তানের সেমিতে খেলা হয়নি। আর কিউইরা খেলে ফেলে টানা দ্বিতীয় ফাইনালে। যেখানে শিরোপা হাতছাড়া করে স্বাগতিক ইংল্যান্ডের কাছে।

Tags: পাকিস্তান ক্রিকেট দলপ্রধানমন্ত্রী ইমরান খানলিড স্পোর্টস
Previous Post

সুযোগ সন্ধানী ডক্টর জেকিল ও আমরা

Next Post

বলিউড অভিনেত্রীর ৬ মাসের জেল

Next Post

বলিউড অভিনেত্রীর ৬ মাসের জেল

ধবধবে ঝরঝরে লবণ নিয়ে ভয়ংকর তথ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT