চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই হামলার মূল হোতার আহ্বানে পাকিস্তানে ‘দান’ করলে কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 07, জানুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
পাকিস্তান-হাফিজ সাইদ-মুম্বাই হামলা

ভারতের মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাইদ যেসব ‘দাতব্য’ খাতে দান করতে আহ্বান জানান, সেসব খাতে অর্থ দিলে পাকিস্তানের নাগরিকদের সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সঙ্গে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে জনগণের উদ্দেশ্যে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

ইসলামাবাদ জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে অভিযোগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া কড়া বিবৃতির পর এ ঘোষণা দিলো পাকিস্তান সরকার।

ইংরেজি নববর্ষের প্রথম দিনে এক টুইটবার্তায় ট্রাম্প অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার বিনিময়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে ‘মিথ্যা ও ধোঁকাবাজি’ এবং জঙ্গিদের ‘নিরাপদ আশ্রয়’ ছাড়া আর কিছুই দেয়নি। এরপর পাকিস্তান জঙ্গি দলগুলোকে শক্ত হাতে দমন করতে ব্যর্থ হচ্ছে, এই অভিযোগে শুক্রবার যুক্তরাষ্ট্র দেশটিতে ২শ’ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা বন্ধ করে দেয়। আর শনিবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে হুঁশিয়ারি দেয়, পাকিস্তান তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে জোরালো সিদ্ধান্ত না নিলে এবং তাদের নিরাপদ ঘাঁটিগুলোকে ধ্বংস করতে না পারলে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব উপায়ই ভেবে দেখবে।

পাকিস্তানের সব গণমাধ্যম জুড়ে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকার জামাত-উদ-দুয়া (জেইউডি), ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন (এফআইএফ), হাফিজ সায়িদের লস্কর-ই-তইয়্যেবা এবং মাসুদ আজহারের জাইশ-ই-মোহাম্মদসহ ৭২টি সংগঠনের তালিকা দিয়েছে। এ সংগঠনগুলোকে জনগণের অর্থ সহায়তা পাওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাকিস্তান এবং জাতিসংঘের সন্ত্রাসবিরোধী আইন অনুসারে এই সংগঠনগুলোকে যে কোনো ধরণের অর্থ সহায়তা দেয়া অপরাধ বলে গণ্য হবে, কেননা এগুলো জঙ্গি-সন্ত্রাসী সংগঠন ছাড়া আর কিছু নয়। তাই এদেরকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থা অর্থ দান করলে তাকে/তাদেরকে শাস্তি হিসেবে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড অথবা এক কোটি রুপি অর্থদণ্ড অথবা দুই দণ্ডই দেয়া হতে পারে।

সাধারণ মানুষের দানের টাকা ভুল হাতে পড়া ঠেকাতে চায় বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এজন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেইউডি এবং এফআইএফ’কে যুক্তরাষ্ট্র ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলা ঘটানো লস্কর-ই-তইয়্যেবার ‘টেররিস্ট ফ্রন্ট’ হিসেবে চিহ্নিত করেছে। ওই হামলায় মোট ১৬৬ জন নিহত হয়। হাফিজ সাইদকে সাজা দেয়ার মতো তথ্যের বিনিময়ে এক কোটি মার্কিন ডলার পুরস্কার দেয়ারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তান সরকার এই হাফিজ সাইদের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরণের ‘দাতব্য’ সংস্থা ও আর্থিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দলিলাদি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে এনডিটিভি।

Tags: পাকিস্তানমুম্বাই হামলাহাফিজ সাইদ
Previous Post

এবার শেখ রাসেলকে ফিফার শাস্তি

Next Post

মিয়ানমারে সেনা ট্রাকে ‘রোহিঙ্গা বিদ্রোহী’দের হামলা

Next Post
রোহিঙ্গা

মিয়ানমারে সেনা ট্রাকে ‘রোহিঙ্গা বিদ্রোহী’দের হামলা

সিনেমার গল্পকেও হার মানায় রিয়াজ-তিনার প্রেমকাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT