চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ক্যারিবিয়ানদের নিরাপত্তায় ৮৮৯ কমান্ডো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 10, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানে ক্যারিবিয়ান ক্রিকেট দলের নিরাপত্তায় ৮৮৯ কমান্ডো. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

লাহোরে শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর প্রায় বছর দশেক কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারেনি পাকিস্তান। গেল কয়েক বছরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো দল সফর করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিল করায় নতুন করে হুমকিতে পড়ে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা।

তবে সবধরনের নিরাপত্তা শঙ্কা মাথায় রেখে আবারও পাকিস্তানের মাটিতে সিরিজ আয়োজন হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর প্রতি সিরিজেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার সেসব প্রশ্ন এড়াতেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে পাকিস্তান। রাসেল-পুরানদের নিরাপদে রাখতে করাচি পুলিশকে আরও শক্তিশালী করা হয়েছে। যোগ করা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ৮৮৯ কমান্ডো। নিয়োগ দেওয়া হয়েছে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর লোক।

পাকিস্তানের সংবাদ মাধ্যমে সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার সিন্ধ স্কাউট অডিটোরিয়ামে দেশটির অতিরিক্ত আইজি ইমরান ইয়াকুবের সভাপতিত্বে সফরের নিরাপত্তা বিষয়ে বর্ণনা করা হয়েছে। শুধু ক্যারিবিয়ানদের জন্য নয়, সামনে পাকিস্তানে সফরকারী যেকোনো দলই পাবে কড়া নিরাপত্তা।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজটি সফলভাবে সম্পন্ন করতে চায় পাকিস্তান। ছবি: সংগৃহিত।

 

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে সফরকারী দলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজটি সফলভাবে আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি।)। সে কারণে ক্যারিবিয়ানদের নিরাপত্তায় কমতি রাখতে চাইছে না তারা।

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ দলের নিরাপত্তার জন্য ৪৬ জন সহকারী সুপারিনটেনডেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজ করবেন ৩১৫টি এনজিও। থাকবেন ৩ হাজার ৮২২ জন কনস্টেবল। ৫০ জন নারী পুলিশ, র‍্যাপিড রেসপন্স ফোর্সের ৫০০ জন এবং ৮৮৯ কমান্ডো থাকবেন উইন্ডিজ দলের নিরাপত্তার দায়িত্বে। এছাড়া করাচি স্টেডিয়াম, টিম হোটেল, অনুশীলন মাঠ, পার্কিং, যাতায়াতের পথের নিরাপত্তা দিতে থাকবেন করাচির ট্রাফিক পুলিশও।

ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে ক্যারিবিয়ানরা। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৩ ডিসেম্বর। পরে ১৬ তারিখ শেষ হবে ক্ষুদ্রতম ফর‌ম্যাটের সিরিজ। ১৮-২২ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই সিরিজের ছয়টি ম্যাচই হবে করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Tags: ওয়েস্ট ইন্ডিজ সফরনিরাপত্তা শঙ্কাপাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

ডেঙ্গুতে হাসপাতালে আরও ২৩ রোগী

Next Post

জিয়ার মরণোত্তর বিচার দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের

Next Post
প্রতিবাদে অংশ নেওয়া পরিবারের সদস্যরা জিয়ার জন্য বিচার দাবি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়ার মরণোত্তর বিচার দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের

ঢাবির শতবর্ষে মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের চা চক্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির শতবর্ষে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের চা চক্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT