পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক নারী পাইলট নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটিতে এফ-সেভেন প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে গুরুতর আহত হন মারিয়াম মুখতিয়ার নামের ওই নারী পাইলট। প্রচণ্ড আঘাত থেকেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পাকিস্তান এয়ারফোর্স।
দুর্ঘটনার সময় বিমানে তার সঙ্গে থাকা ফ্লাইং অফিসারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থাও সংকটজনক।
পাকিস্তান এয়ারফোর্স জানায়, উড্ডয়ন প্রশিক্ষণের চূড়ান্ত মিশনে এফ-সেভেন বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন বিমানে থাকা মারিয়াম ও ফ্লাইং অফিসার সাকিব আব্বাসি বিমান থেকে বের হলেও শেষ রক্ষা হয়নি।
মারিয়াম মুখতিয়ারই পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী পাইলট যিনি দায়িত্ব পালনকালে নিহত হলেন।






