চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সেমিতে যাওয়ার দূরহ সমীকরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 04, জুলাই 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বুধবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচে যদি নিউজিল্যান্ড জিততো, তাহলে সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যেত পাকিস্তানের। সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে জিতলেই শেষ চারের দরজা খুলে যেত তাদের। কিন্তু ইংল্যান্ড জিতে যাওয়ায় তাদের বিপদ আরও বেড়েছে।

খাতায়-কলমে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ এখনো রয়েছে। কারণ বাংলাদেশের বিপক্ষে জিতে কোনোভাবে নিউজিল্যান্ডের নেট রানরেটকে (বর্তমানে ০.১৭৫) টপকে যায় পাকিস্তান (বর্তমানে -০.৭৯২) তাহলে সেমিফাইনালে যেতে পারে তারা। কিন্তু সেটা কি আদৌ সম্ভব?

খাতা-কলমে সবই সম্ভব। কিন্তু বাস্তবে কতটা হবে তা নিয়ে প্রবল আশঙ্কা। দেখে নিন বাংলাদেশের বিপক্ষে কীভাবে জিতলে পাকিস্তানের সেমিফাইনালের দরজা খুলবে..

*ম্যাচে প্রথমে ব্যাট করতে হবে পাকিস্তানকে। রান তাড়া করলে কোনো সুযোগই নেই পাকিস্তানের।

* প্রথমে ব্যাট করে অন্তত ৩৫০ রান তুলতে হবে তাদের এবং সেক্ষেত্রে বাংলাদেশকে অলআউট করে দিতে হবে মাত্র ৩৯ রানে।

*যদি প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪০০ রান তোলে তাহলে বাংলাদেশকে হারাতে হবে ৩১৬ রানে। অর্থাৎ তখন বাংলাদেশকে শেষ করতে হবে ৮৪ রানের মধ্যে।

* আর যদি কোনোভাবে সাড়ে চারশো রান তোলে পাকিস্তান, তাহলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে। অর্থাৎ তখন বাংলাদেশকে অলআউট করতে হবে ১২৯ রানের মধ্যে।

আট ম্যাচে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া, সমানসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ভারত। নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের সমান ম্যাচ খেলে চারে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। প্রথম চার দলের বাইরে একমাত্র দল তারাই, যারা এখনো সেমিতে যাওয়ার আশা করছে।

Tags: পাকিস্তান ক্রিকেটবাংলাদেশ-পাকিস্তান ম্যাচবিশ্বকাপ-২০১৯
Previous Post

মসজিদের ভেতর থেকে বস্তাবন্দি খাদেমের লাশ উদ্ধার

Next Post

আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করি না: হাইকোর্ট

Next Post
করোনা

আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করি না: হাইকোর্ট

এলভিস প্রিসলির চরিত্রে অডিশন দিলেন তিন তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT