চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের ‘ময়নাতদন্তে’ বিশেষ কমিটি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 20, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে পাকিস্তানের অবস্থা বেহাল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে চার সদস্যের বিশেষ কমিটি নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির সাবেক চার ক্রিকেটারকে দায়িত্ব দেয়া হয়েছে বিশ্বকাপে দলের বাজে অবস্থার পেছনের কারণ খুঁজতে।

কিন্তু নিয়োগের কয়েকঘণ্টার মাথায় খানিকটা কৌতূহলের জন্ম দিয়েছে ওই বিশেষ কমিটি। দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটার মহসিন খান। তার জায়গায় কমিটির প্রধান করা হয়েছে সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে।

কমিটির বাকি দুই সদস্য হলেন নারী ক্রিকেটের প্রধান নির্বাচক উরুজ মমতাজ ও সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

গত বছরের অক্টোবরে দেশটির সকল ধরনের ক্রিকেট দলের জন্য বিশেষ কমিটি গঠন করা হলেও বিশ্বকাপে জাতীয় দলকে ঘিরে একের পর এক বিতর্ক ছড়াতে থাকায় এখন কেবল সেই দলের জন্যই নিয়োগ দেয়া হয়েছে বিশেষ কমিটিকে!

কেবল বিশ্বকাপের পারফরম্যান্সই নয়, কোচিং স্টাফের প্রত্যকের গত তিন বছরের পারফরম্যান্স কেমন ছিল সেটাও অনুসন্ধান করার নির্দেশ দেয়া হয়েছে বিশেষ কমিটিকে। আর বিশ্বকাপে নিজের সক্ষমতার কতটুকু দিতে পেরেছেন ক্রিকেটাররা, সে বিষয়ে প্রতিবেদন দিতে জানানো হয়েছে অনুরোধ।

চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানির দিকে আছে পাকিস্তান। বিশেষ করে ভারতের কাছে ৮৯ রানে হারের পর সমর্থকরা ভীষণ ক্ষুব্ধ হয়ে আছে দলের উপর। তার উপর ম্যাচের আগের রাতে সীসা লাউঞ্জে একাধিক ক্রিকেটারের আড্ডারত ছবি দেখে সমালোচনায় ফেটে পড়েছে পাকিস্তানিরা!

Tags: পাকিস্তান ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯
Previous Post

প্রিয় গুরুর ফোনে অবাক ‘কৌশিক’!

Next Post

সৌম্য ম্যাজিকের দিনে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ

Next Post

সৌম্য ম্যাজিকের দিনে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ

পুলিশ কনস্টেবল পদে অর্থ লেনদেন করলে নিয়োগ বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT