চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের মদদে গ্রেনেড হামলায় ৫ জঙ্গি সংগঠন, নেপথ্যে তারেক: তদন্ত কর্মকর্তা

পরাগ আজিম by পরাগ আজিম
7:01 অপরাহ্ন 05, ডিসেম্বর 2016
in বাংলাদেশ
A A

পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদে একুশে আগস্টের গ্রেনেড হামলায় অংশ নিয়েছিলো ৫ জঙ্গি সংগঠন। যারা আফগান যুদ্ধ শেষে তালেবানি কায়দায় বাংলাদেশে নাশকতার উদ্দেশ্যে কাজ শুরু করেছিলো। এদের সংগঠিত করা হয় হাওয়া ভবন থেকে তারেক রহমানের নেতৃত্বে।

আদালতে দেয়া সাক্ষী-জেরায় এই তথ্য দিয়েছেন মামলার সর্বশেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ।

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার সর্বশেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ টানা কয়েকটি কার্যদিবসে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

এরপর তাকে কয়েকজন আসামির পক্ষ থেকে এরইমধ্যে জেরা করা হয়েছে। সোমবার হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানের পক্ষে তাকে জেরা করেন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রমহান বলেন: জেরার মাধ্যমে ওঠে এসেছে পাঁচটি জঙ্গি সংগঠনের নাম। এছাড়াও আইএসআই’র সহযোগিতা ছিলো। তারা আফগান যুদ্ধ শেষে বাংলাদেশে তালেবানি কায়দায় সংগঠন গড়ে দেশে নাশকতা শুরু করে। এছাড়া, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা পরিকল্পনা ছিলো তাদের।

ওই জেরার জবাবে হামলাকারী কয়েকটি জঙ্গি সংগঠনের নাম বলেন আবদুল কাহার আকন্দ। ওই জঙ্গি সংগঠনগুলোর উদ্দেশ্য কী ছিলো তা-ও তুলে ধরেন তদন্ত কর্মকর্তা।

জেরায় মুফতি হান্নানের আইনজীবীরা হুজি নেতা মুফতি হান্নানকে নির্দোষ দাবি করে তদন্ত কর্মকর্তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন।

তবে তারা সংবাদমাধ্যমে এ বিষয়ে কোন কথা বলেননি। মুফতি হান্নানের চলমান জেরা শেষ হবে মঙ্গলবার।

Tags: ২১ আগস্ট গ্রেনেড হামলা
Previous Post

নবনির্বাচিত ডিআরইউ কমিটির দায়িত্বগ্রহণ

Next Post

ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশীদের নিয়মিত করতে রাজি মালয়েশিয়া

Next Post
বিএনপি

ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশীদের নিয়মিত করতে রাজি মালয়েশিয়া

কড়াইল বস্তিতে খোলা আকাশের নিচে এখনও কয়েক হাজার মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT