চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় ৩ হাজার ছাত্রছাত্রী জিম্মি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 পূর্বাহ্ন 20, জানুয়ারি 2016
in আন্তর্জাতিক
A A

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ছাত্রছাত্রীকে জিম্মি করেছের বন্দুকধারীরা। এসময় ক্যাম্পাসে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বরাত দিয়ে জানিয়েছে ডন নিউজ।

নিরাপত্তা বাহিনী জানায়, চার জঙ্গি সহ এ পর্যন্ত মৃতে সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা অর্ধশতাধিক। এ পর্যন্ত ৭০ জনের বেশি ছাত্রছাত্রীকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান।

খাইবার পাখতুন খান রাজ্যের ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম বাচা খান বিশ্ববিদ্যালয়। এটি পেশোয়ার থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে চরসাদ্দা এলাকায় অবস্থিত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফজল রাহেম মারওয়াত বলেন, গোলাগুলি এখনো চলছে। ‘রেসকিউ ১১২২’ নামের একটি সংগঠন জানিয়েছে, হামলায় আহতদের চরসাদ্দার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও পুরো শহরে কারফিউ জারি করা হয়েছে।

খাইবার পাখতুন খানের রাজ্যের সংসদ সদস্য জানান, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেছে। আর স্থানীয় এমপি ফজল সাকর জানান, সেনাবাহিনী এরই মধ্যে সেখানে পৌঁছেছে এবং তাদের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ চলছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভিকে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, তিনজন বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেই গুলি ছুঁড়তে শুরু করে। সেখানে নিরাপত্তাবাহিনীর বড় একটি বহর পৌঁছেছে বলেও জানান তিনি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলাকারীরা সংখ্যায় ১৫ জন। আহতের সংখ্যা অর্ধশতাধিক। বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী আছেন। ঘন কুয়াশার কারণে পুলিশ উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে। মঙ্গলবারই পেশোয়ারে এক জঙ্গি হামলায় সাংবাদিক সহ ১০ জন নিহত হয়। আর গত বছর এই পেশোয়ারেই জঙ্গি হামলায় একটি স্কুলের ১৪০ জন ছাত্রছাত্রী প্রাণ হারায়।

Previous Post

সিরিজ জয়ের ম্যাচে টাইগার দলে বড় পরিবর্তন

Next Post

তিনটি কারণে ভেঙ্গেছে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক

Next Post

তিনটি কারণে ভেঙ্গেছে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক

এপ্রিলের মধ্যে ফুটপাত হকারমুক্ত করা হবে: আনিসুল হক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT