চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের জার্সিতেও শাদাব চমক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 27, মার্চ 2017
in স্পোর্টস
A A

আলো ছড়িয়েছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সদ্য শেষ হওয়া পিএসএলে। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই সেই ফর্মটা টেনে আনলেন শাদাব খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোববার রাতে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। টি-টুয়েন্টি অভিষেকে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ডটি এখন তাই ১৮ বর্ষী লেগস্পিনার শাদাবের।

শাদাবের লেগস্পিন আর গুগলিতে টালমাটাল ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে টানা পাঁচটি টি-টুয়েন্টিতে হেসে মাঠ ছাড়ল পাকিস্তান।

অষ্টম ওভারে অভিষিক্ত শাদাব খানের হাতে বল তুলে দেন অধিনায়ক সরফরাজ আহমেদ। শাদাবের প্রথম বলটি ঠিকমতো খেলতে পারেননি চ্যাডউইক ওয়ালটন। পরে দ্বিতীয় বলেই আউট হয়ে যান এই ক্যারিবীয়। চতুর্থ বলে বোল্ড হয়ে যান লেন্ডন সিমন্স। প্রথম আন্তর্জাতিক ম্যাচে নিজের প্রথম ওভারে ১ রানে ২ উইকেট শাদাবের!

নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আবারও উইকেট পান শাদাব। তাতে ৮ বলে ১ রান দিয়ে ৩ উইকেট ঝুলিতে জমান পাকিস্তানি এই অভিষিক্ত। পরে আরো একটি উইকেট পেতে পারতেন তিনি। তার করা তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে কাইরন পোলার্ডের ক্যাচ ছাড়েন কামরান আকমল। তৃতীয় ও চতুর্থ ওভারেও রান আটকান শাদাব। ৪ ওভারের কোটা শেষে তাতে ঝুলিতে ৭ রানে ৩ উইকেট।

শাদাব ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান তোলে ক্যারিবীয়রা। সেটাও পারে কার্লোস ব্র্যাথওয়েটের কল্যাণে। শুরুতে পোলার্ডকে নিয়ে বিপর্যয় সামাল দেন। পোলার্ড দলের ৭৪ রানে আউট হয়ে যাওয়ার পর হোল্ডারকে নিয়ে গড়েন আরেকটি ৩৫ রানের জুটি। নিজে শেষ পর্যন্ত ২৭ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন ব্র্যাথওয়েট।

সল্প পুঁজির লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। একটা সময় ৪৯ রানে হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। কিন্তু বাবর আজম ও শোয়েব মালিকের ৪৬ রানের জুটিতেই জয় সহজ হয়ে যায়। বাবর ২৯ রান করে আউট হলেও মালিক অপরাজিত ছিলেন ২৯ বলে ৩৮ রানে।

ম্যাচ সেরা হন অভিষেকে ঝলক দেখানো লেগস্পিনার শাদাব খান।

Tags: ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
Previous Post

এফবিসিসিআই নির্বাচন: আপিল শুনানি ৩০ মার্চ

Next Post

দাপুটে জয়ে ইমার্জিং কাপ শুরু মুমিনুল-নাসিরদের

Next Post

দাপুটে জয়ে ইমার্জিং কাপ শুরু মুমিনুল-নাসিরদের

ট্যানারি: জরিমানার আদেশের বিরুদ্ধে শুনানি ৩০ মার্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT