চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি হামলায় ৩ ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
11:22 পূর্বাহ্ন 23, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

একদিন আগেই কাশ্মির সীমান্তে ৬ ভারতীয় সেনা হত্যার দাবি করেছিল পাকিস্তান সেনাবাহিনী। একদিন পর পাকিস্তানি সেনার হামলায় আরো ৩ সেনা সদস্য নিহত হওয়ার কথা জানালো ভারত।

মঙ্গলবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মছিল সেক্টরে পাক হামলায় মৃত্যু হয় তিন সেনা সদস্যের। ভারতীয় বাহিনীর পক্ষ থেকে এদের মধ্যে এক সেনার অঙ্গচ্ছেদের দাবি করা হয়েছে। ভারতীয় সেনা বাহিনীর নর্দার্ন কম্যান্ড টুইট করে এ খবর জানিয়েছে। তবে সেনা হত্যার কথা স্বীকার করলেও অঙ্গচ্ছেদের অভিযোগ নাকচ করেছে পাকিস্তান সেনাবাহিনী।

ভারতীয় সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, পাকিস্তানি সেনার বিশেষ সীমান্ত বাহিনী ব্যাট (বর্ডার অ্যাকশন টিম)-এর হামলাতেই মৃত্যু হয়েছে তিন সেনার। ঘন কুয়াশার সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে তারা হামলা চালিয়েছে। তিন জনকে মেরে নিজ ভূখণ্ডে নিরাপদে ফিরেও যায় তারা।

নিহতদের নাম মনোজ কুশওয়াহা, শশাঙ্ক সিংহ এবং প্রভু সিংহ। ২৫ বছর বয়সী প্রভুর দেহই বিকৃত করেছে পাক বাহিনী।

চলতি মাসের মধ্যে এ ধরনের হামলা এই নিয়ে দ্বিতীয়বার। গত মাসের ২৯ তারিখ এই মছিল সেক্টরেই মনদীপ সিংহ নামে এক ভারতীয় সেনার দেহ ছিন্নভিন্ন করেছিল জঙ্গিরা। মাস পেরোনোর আগেই ফের একই ধরনের হামলা।india_pakistan1এনডিটিভির খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর একাংশ অবশ্য এটাকে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জবাব বলছে। তাদের ব্যাখ্যা, মূলত এ ভাবে ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের জবাব দিয়েছে পাকিস্তান। এই হামলার যোগ্য জবাব সীমান্তে দেওয়া হবে বলেও জানিয়েছে ভারতীয় সেনার নর্দার্ন কম্যান্ড।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাটের বাহিনীতে মূলত দক্ষ জঙ্গিদের রাখে পাক সেনা। যারা শত্রু পক্ষের মাটিতে (এক থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যে) ঢুকে অতর্কিতে আক্রমণ করে নিজেরা গা ঢা়কা দিতে পটু।

ইন্ডিয়া এক্সপ্রেস জানায়, সেনা হত্যার বিষয় নিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সাথে বিশদ আলোচনা করেন উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়ত। পাকিস্তান সেনাবাহিনীর এই হামলাকে ‘কাপুরুষোচিত’ অ্যাখ্যা দেন পর্রীকর।

এর আগে ২০১৩ সালে প্রথম বার বড়সড় হামলা চালায় ব্যাট। সেই বছর অাগস্টে ভারতে ঢুকে একটি টহলদারি বাহিনীর উপর হামলা চালিয়েছিল তারা। ২০১৩-রই জানুয়ারিতে কাশ্মীরের কৃষ্ণগতি সেক্টরে হামলা চালিয়েছিল ব্যাট বাহিনী। তাতে মৃত্যু হয় ল্যান্স নায়েক হেমরাজ ও ল্যান্স নায়েক সুধাকর সিংহের। তখন দুই সেনারই দেহ ছিন্নভিন্ন করে দিয়েছিল পাক সেনা। হেমরাজের মাথাও কেটে ফেলেছিল তারা।

তবে ভারতের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, তাদের ভাবমূর্তি নষ্ট করতেই এমন দাবি করেছে দিল্লি। দেশটির ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানায়, পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জাকারিয়া বলেছেন, আমাদের সেনার পেশাদার। তারা এই ধরনের অপেশাদার কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত নন।india_pakistanহিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মছিলে হামলার পরে ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের কায়দাতেই পাল্টা আঘাত হেনেছে পাক সেনা। ভবিষ্যতে যে পাকিস্তান এই ধরনের আরও হামলা চালাতে পারে তা এখন থেকেই বুঝতে পারছে সেনা। তিন সেনাকে হত্যার পরেও সীমান্তের ওপার থেকে বেশ গোলা বর্ষণ চালিয়েছে পাকিস্তান সেনা।

ভারতীয় সেনা কর্মকর্তাদের ব্যাখ্যা, ‘আমরা যে পাল্টা জবাব দেব, তা পাকিস্তান জানে। তাই গোলাগুলি চালিয়ে ব্যস্ত রাখতে চাইছে।’

গত সোমাবারও কাশ্মির সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় এক সেনাসদস্য নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় আরও ৪ জন।

গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে অংশে ভারতের সার্জিক্যাল স্ট্রাইট অভিযান পরিচালিত হয়। এর পর থেকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৯০টি গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায়  ২৩ জন ভারতীয় সেনাসহ মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্যপক্ষে পাকিস্তানের ৭ সেনাসহ নিহত হয়েছে ১৫ জনের বেশি।

Tags: কাশ্মির
Previous Post

অপমানিত বীর মুক্তিযোদ্ধা মুক্তার মৃধা সুবিচার পাবেন কি?

Next Post

হিলারিকে জেলে পাঠাবেন না ট্রাম্প

Next Post

হিলারিকে জেলে পাঠাবেন না ট্রাম্প

তামিল নায়িকার মুখ কেটে পরীমনির পোস্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT