চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি বিজ্ঞাপন নিয়ে ‍সমালোচনার ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 পূর্বাহ্ন 12, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র ৩৩ সেকেন্ডের একটা বিজ্ঞাপনী ক্লিপিং। যা প্রকাশ পাওয়া মাত্রই বিতর্ক। দুই দেশে নেট দুনিয়ায় তা মুহূর্তে ভাইরাল এবং, যে ক্লিপিংয়ের হাত ধরে ভারত-পাকিস্তান ম্যাচের আগে যোগ হয়েছেন অভিনন্দন বর্তমানও। পাকিস্তানের জাজ টেলিভিশন সংস্থা একটি বিজ্ঞাপন করেছে ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্ধমানের মতো দেখতে এক মডেলকে নিয়ে।

কী রয়েছে বিজ্ঞাপনটিতে?
পুলওয়ামার ঘটনার পর পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিতে হামলা চালানো হয় বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছিল। তার পরের দিন ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি সেনা বিমান। তাদের তাড়া করে ভারতীয় বিমান বাহিনী। তারপরই পাকিস্তান বিমান বাহিনীর গুলিতে সেদেশের মাটিতে বিমান ভেঙে পড়ার পর ধরা পড়েছিলেন ভারতের বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তিনি পাকিস্তানের সেনার হাতে আটক হন।

১৬ জুন ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের একটি টিভি চ্যানেল একটি বিজ্ঞাপন করেছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, অভিনন্দনের মতো দেখতে এক মডেল, ওই রকম গোঁফ, নীল রঙের একটি টি-শার্ট পরে বসে আছেন, যা ভারতীয় দলের জার্সির রং। তাকে প্রশ্ন করা হচ্ছে, ঠিক যেভাবে অভিনন্দনকে প্রশ্ন করা হচ্ছিল এবং যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছিল।

অভিনন্দনকে কিছু প্রশ্ন করেছিলেন পাকিস্তানের কোনো এক সেনা কর্মকর্তা। কিছু উত্তর তিনি দেন। কিছু প্রশ্নের উত্তরে তিনি সবিনয়ে বলেন, ‘আই অ্যাম সরি স্যার, আই এম নট সাপোজড টু টেল ইউ…।’

বিজ্ঞাপনে অভিনন্দনের মতো দেখতে মডেলকে দেখা যায়, হাতে চায়ের কাপ। তিনি চা খাচ্ছেন। তাকে প্রশ্ন করা হয়, টস জিতে গেলে কী করবে? তিনি উত্তর দেন, ‘আই অ্যাম সরি স্যার, আই এম নট সাপোজড টু টেল ইউ…।’

এরপর তাকে প্রশ্ন করা হয়, কোন এগারো জন দলে থাকবে?

তিনি উত্তর দেন, ‘আই অ্যাম সরি স্যার, আই এম নট সাপোজড টু টেল ইউ…।’ ঠিক সেভাবে অভিনন্দন যেভাবে অনেক প্রশ্নের উত্তর দেননি।

এরপর এক সময় অভিনন্দনকে প্রশ্ন করা হয়, চা কেমন? তিনি উত্তর দিয়েছিলেন, দুর্দান্ত।

এখানেও অনুরূপ প্রশ্ন করা হয়। অভিনন্দনের মতো দেখতে মডেলও একই উত্তর দেন। এবার তাকে বলা হয় চলে যেতে। তিনি বলেন, ‘ওকে স্যার।’ চায়ের কাপ নিয়ে তিনি হাঁটা দেন। এমন সময় তাকে বলা হয়, ‘এক সেকেন্ড, থামো। কাপ কোথায় নিয়ে যাচ্ছ?’ তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে যান এবং তার হাত থেকে কাপটা কেড়ে নেয়া হয়।

এখানেই টিভির পর্দায় ফুটে ওঠে #লেটসব্রিংদ্যকাপহোম এবং, ওই পাকিস্তানি চ্যানেলে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সরাসরি সম্প্রচারের বিবরণ।

অনেকে যেমন এই বিজ্ঞাপনের মধ্যে অভিনবত্ব খুঁজে পাচ্ছেন, তেমন অনেকে খেলার সঙ্গে দুই দেশের রাজনৈতিক শৈত্যের প্রসঙ্গ আনার জন্য সমালোচনাও করেছেন।

টুইটারে একজন যেমন বলেছেন, এই প্রমো ভিডিও অবশ্যই একটা খারাপ স্বাদের। এটি হাস্যকর এবং বিদ্রূপ তৈরি করেছে, যা পরিষ্কারভাবে পরিশীলিত কাজের অভাব হতে বানানো।

আরেকজন বলেছেন, বিশ্বকাপ ম্যাচের আগে আমাদের নায়ক অভিনন্দনকে নিয়ে উপহাসের জন্য পাকিস্তানকে ধিক্কার। আমাদের প্রতিশোধ নিতে হবে!

ঋতায়ন বসু নামের একজনের মন্তব্য, এটা লজ্জাজনক। দয়া করে এটা শুধুই একটি ক্রিকেট ম্যাচ হতে দিন। এটা বিদ্রূপের সব সীমা অতিক্রম করে গেছে।

পাকিস্তানি চ্যানেলের এই বিজ্ঞাপনের আগেই অবশ্য ভারতের স্টার স্পোর্টস একটি বিজ্ঞাপন প্রকাশ করে, যেখানে ভারতীয় দলের শ্রেষ্ঠত্বের নানা দিক তুলে ধরা হয়। ওই বিজ্ঞাপন নিয়েও মিশ্র পর্যালোচনা দেখা যায়। অনেকেই সেটাকে খারাপ প্রবৃত্তি বলে দাবি করেন।

Tags: বিশ্বকাপ-২০১৯ভারত-পাকিস্তান ম্যাচ
Previous Post

বিক্ষোভের মুখে পেছালো হংকংয়ের বন্দী প্রত্যর্পণ বিলের বিতর্ক

Next Post

সাইবার নিরাপত্তা হুমকি: ব্যাংকগুলোর সামর্থ্য কতটুকু?

Next Post

সাইবার নিরাপত্তা হুমকি: ব্যাংকগুলোর সামর্থ্য কতটুকু?

নোয়াখালীতে হাসপাতালের পলেস্তারা খসে আহত ৭ শিশু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT