চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি নাগরিকসহ জেএমবি গ্রেফতার

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
12:41 পূর্বাহ্ন 30, নভেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর বিমানবন্দর ও খিলগাঁও এলাকা থেকে জেএমবির ৪ সক্রিয় পাকিস্তানি সদস্যকে আটক করেছে ডিবি। জব্দ করেছে একটি গুপ্ত চরের কাজে ব্যবহৃত একটি স্পাই মোবাইল ফোনসহ জেএমবির প্রচারপত্র। একটি বিদেশী গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বাংলাদেশে নিযুক্ত একটি দেশের এক নারী কুটনীতিকের সঙ্গে গোপন যোগাযোগের কথা স্বীকার করেছে তারা।

ডিবির জালে ধরা পড়া বাংলাদেশী বংশদ্ভুত পাকিস্তানী নাগরিক ইদ্রিস আলী ২০০২ সালে পাক মুসলিম অ্যালায়েন্স নামের রাজনৈতিক দলের ব্যানারে পাকিস্তান জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। র‌্যাবের জালে ধরা পরে জামিনে বের হয়ে আসেন তিনি । জড়িয়ে পরেন জেএমবির কার্যক্রমে। বাংলাদেশে এসে অর্থ ও সদস্য সংগ্রহের চেষ্টায় ছিলেন ওই পাকিস্তানি নাগরিক। গত এক বছরে তিনি অন্তত ৪৮ বার পাকিস্তান যাতায়াত করেছেন।

ডিবির জয়েন্ট কমিশনার মোঃ মনিরুল ইসলাম বলেন, তার কাছ থেকে একটি স্পাই মোবাইল পাওয়া গেছে। যেটি দিয়ে সে বিদেশী একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতো। মোবাইলে ওই গোয়েন্দা কর্মকর্তার ছবিও পাওয়া গেছে। এই মোবাইল দিয়ে এখান থেকে সে সরাসরি ওখানে পাঠিয়ে দিতো।

ভারত হয়ে নকল পাসপোর্ট নিয়ে করাচি যাওয়া আরেক পাকিস্তানী মকবুল শরিফ জিজ্ঞাসায় জানিয়েছে,সরকারের পতন ঘটাতে ঢাকার আশপাশে নাশকতার পরিকল্পনা ছিলো তাদের। দেশের আইনশৃঙ্খলাসহ সার্বিক কাঠামো ভেঙে দেয়ার ষড়যন্ত্রও করছিলো তারা।

মনিরুল ইসলাম বলেন, আটক মকবুল শরীফ করাচিতে বসবাস করা আব্দুল কুদ্দুস বর্মী নামের একজনের সাথে যোগযোগ করতো। বর্মী মিয়ানমারের নাগরিক। ওখানে সে রোহিঙ্গা ভিত্তিক জঙ্গিদের সংগঠিত করে। তার সাথেই যোগাযোগ মকবুলের।

গ্রেফতার অন্য দুই জেএমবি নেতার একজন পাকিস্তানী কাপড় ব্যবসার আড়ালে অন্যজন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়্রালাইন্সের ট্রাফিক কর্মকর্তার কাজের আড়ালে চালিয়ে আসছিলো নিষিদ্ধ জেএমবির কার্যক্রম। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ডিবি।

Tags: জেএমবি
Previous Post

আমির খানকে চড় মারতে ডিজিটাল উদ্যোগ

Next Post

পাকিস্তানের ক্ষমতাধারী ‘আসল’ শরীফ কে

Next Post

পাকিস্তানের ক্ষমতাধারী ‘আসল’ শরীফ কে

মির্জা ফখরুলের জামিন বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT