চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান থেকে একটা জয় নিয়ে ফিরছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 04, নভেম্বর 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সফরের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজেছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচে লড়াই করলেও জয়ের মুখ দেখতে পারেননি। অবশেষে জয় পেল টিম টাইগ্রেস। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১ উইকেটে হারিয়ে সমতায় সিরিজ শেষ করেছে সফরকারীরা।

লাহোরে আগে ব্যাট করে ২১১ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে এক বল ও এক উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এক সময় ২ উইকেটে একশ’র বেশি রান তুলে সহজ ম্যাচ কঠিন করে জিতেছেন সালমা-রুমানারা।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ড্রয়ে শেষ করে দেশে ফিরছে টিম টাইগ্রেস।

পাকিস্তান ইনিংসের জবাব দিতে নেমে প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানের চারজনই রান পান। একমাত্র নিগার সুলতানাই কেবল রানের খাতা খুলতে পারেননি। ২৯ রানের ওপেনিং জুটি গড়তে ২৪ রান করেন শারমিন সুলতানা। আরেক ওপেনার মুরশিদা খাতুন করেন ৪৪ রান।

স্বাগতিক ওপেনার নাহিদা খানের হাফসেঞ্চুরির জবাব হাফসেঞ্চুরিতেই দেন ফারজানা হক। ছয় চারে ৬৭ রান করে তিনি বাংলাদেশ ইনিংসের ভিতটা শক্ত করে দেন। বলের পর ব্যাট হাতে দলকে টানেন রুমানা আহমেদ। ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে দলকে এগিয়ে দেন তিনি।

শেষদিকে তিনজন ব্যাটার দুইয়ের ঘরে পৌঁছানোর আগে ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। কঠিন পরিস্থিতিতে ৭ রান করে দলকে বাঁচিয়ে দেন জাহানারা আলম। অপরাজিত ৪ রান করে দলের জয়ে কম অবদান রাখেননি নাহিদা আক্তারও। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে জয় পায় বাংলাদেশ।

এর আগে প্রথম ব্যাট করতে নেমে দারুণ শুরুর পরও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় পাকিস্তান। হতে দেননি আসলে বাংলাদেশের দুই বোলার সালমা খাতুন ও রুমানা আহমেদ। অধিনায়ক রুমানা তিনটি ও সালমা দুই উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের রানের চাকা আটকে দেন।

পাকিস্তানের হয়ে একমাত্র হাফসেঞ্চুরিয়ান ওপেনার নাহিদা খান। ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া আলিয়া রিয়াজ ৩৬, বিসমাহ মারুফ ৩৪ ও জাভেরিয়া খান ২৪ রান করেন। বাকিদের কেউ উল্লেখ করার মতো রান করতে পারেননি।

রুমানা-সালমা ছাড়া বাংলাদেশের হয়ে একটি উইকেট নেন পান্না ঘোষ। এদিন ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। পাকিস্তানের তিনজন ব্যাটসম্যানকে রানআউট করেন মেয়েরা।

Tags: বাংলাদেশ নারী ক্রিকেট দলবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

নাইমুল আবরারের মৃত্যুতে কিশোর আলোর গাফিলতি তদন্ত করা হবে: তথ্যমন্ত্রী

Next Post

রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় খুলনা-রংপুর লড়াই

Next Post

রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় খুলনা-রংপুর লড়াই

তৈরি পোশাক খাতে বিকাশে বেতন প্রদানের ভূমিকা প্রশংসনীয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT