চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

ক্রাইস্টচার্চে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে দুরমুশপেটা করে ফাইনালে উঠেছে ভারত। দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২০৩ রানের বিশাল ব্যবধানে হারায় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

ভারতের জয়ের মূল কারিগর কলকাতার দুই ছেলে। ব্যাট হাতে সেঞ্চুরি করেন কলকাতা নাইট রাইডার্সের নতুন সদস্য শুভমান গিল। আর বল হাতে বিধ্বংসী ছিলেন ঈশান পোড়েল।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৭২ রান করে ভারত। বড় স্কোরের মূল কারিগর অবশ্যই শুভমান গিল। ৯৪ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি দিয়ে।

রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। ওপেনার মোহাম্মদ জ়াইদ আলমকে ৭ রানে ফিরিয়ে দেন ঈশান। পরে ষষ্ঠ ওভারে তিনি ফেরান ইমরান শাহকে (২)। আবার দু’ওভার পরেই ঈশান ফেরত পাঠান আলি জারিয়াব আসিফকে (১)। আম্মাদ আলমও (৪) ফেরেন দ্রুত।

পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন ঈশানই। ৬ ওভার বোলিং করে দু’টি মেডেন নিয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট দখলে তার। তাতে পাকিস্তান অল আউট হয় ৬৯ রানে।

ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগের দিন আফগান চমক থামিয়ে দিয়ে ফাইনালে উঠেছে ‍অজি যুবারা।

Tags: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
Previous Post

শর্ত আরোপ করে শরণার্থী নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

Next Post

ভবদহপাড়ের কৃষকের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

Next Post
jessor-borodan

ভবদহপাড়ের কৃষকের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

সাংবাদিককে

পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন বাতিলের রায়ে আপিলের শুনানি মুলতবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT