চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে একদিনে দুবার হারাবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 23, জানুয়ারি 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে একই দিনে দুবার হারানোর সুযোগ বাংলাদেশের। পরিষ্কার করে বললে বাংলাদেশের দুটি ক্রিকেট দলের। শুক্রবার দেশটির বিপক্ষে লাল-সবুজদের দুটি দল মাঠে নামবে অনেকটা কাছাকাছি সময়ে। একদিকে লড়বে টাইগারদের জাতীয় দল, অন্যদিকে যুব দল।

প্রথমদফার পাকিস্তান সফরে বুধবার রাতে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার তিন টি-টুয়েন্টির সিরিজের প্রথমটিতে মাঠে নামবেন তামিম-মাহমুদউল্লাহরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

সিনিয়রদের একঘণ্টা আগেই সাউথ আফ্রিকায় বসা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের যুবাদের মুখোমুখি হবে আকবর-হৃদয়ের দল। টাইগার যুবাদের লড়াই শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দুদলের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ জাতীয় দলের সামনে সুযোগ জয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করার। আর যুবাদের সুযোগ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে সুপার লিগ পর্বে নামার। কোয়ার্টার তথা সুপার লিগে টাইগার যুবারা পৌঁছে গেছে বুধবারই।

জিম্বাবুয়ের পর স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপপর্বে টানা দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার টানা দ্বিতীয় জয় তুলে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল তারা। পরেরদিন জিম্বাবুয়ে পাকিস্তানের কাছে হারা পর নিশ্চিত হয়ে যায় এক ম্যাচ হাতে রেখেই লাল-সবুজের আগামীর তারকাদের সুপার পর্ব নিশ্চিত করা।

বাংলাদেশের মতো পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলও টানা দ্বিতীয় জয় তুলেছে। টাইগারদের সমান ৪ পয়েন্ট তাদের নামের পাশেও। কিন্তু ‘সি’ গ্রুপে শীর্ষে বাংলাদেশই। পাকিস্তানের চেয়ে রানরেটে এগিয়ে বেশ ভালো অবস্থানে আকবর আলীর দল। গত দুম্যাচে তারা যেভাবে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে জয় তুলেছেন, পচেফস্ট্রুমে শুক্রবার তেমন কিছুর আশা করাই যায়। জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যাওয়ার সুযোগ তাদের।

বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ
বুধবার রাতে পাকিস্তানে পা রেখেছেন মাহমুদউল্লাহরা

অন্যদিকে বাংলাদেশ সিনিয়র দল, ২০১৬ বিশ্বকাপের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে। সেটি আবার পাকিস্তানের মাটিতে। যেখানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর একযুগ নির্বাসিত থাকা আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জোর চেষ্টা চলছে। সেই লঙ্কানরাই কিছুদিন আগে নির্বিঘ্নে পাকিস্তান সফর করে গেছে।

শ্রীলঙ্কা কেবল পাকিস্তানে নিরাপত্তা দোলাচল কাটিয়ে খেলেই যায়নি, পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে থাকা শ্রীলঙ্কার তরুণ এক দল আইসিসির টি-টুয়েন্টি টেবিলের শীর্ষে থাকা পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে গেছে। ছোট সংস্করণে রেজাল্ট আসা শেষ ৯ ম্যাচে পাকিস্তানের জয় কেবল একটি, পিঠে হার ৮টিতে।

বাংলাদেশ অবশ্য আইসিসি টেবিলের নয়ে পড়ে আছে। এই ফরম্যাটে তারা আফগানিস্তানেরও একধাপ নিচে। লঙ্কানরা আবার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক উপরের ঘরেই। সাম্প্রতিক সময়ে যাদের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছে টাইগাররা। সৌম্য-লিটনরা সামর্থ্যের সেরাটা মাঠে ঢেলে দিতে পারলে জয় অসম্ভব নয়।

সাউথ আফ্রিকায় যুবারা, পাকিস্তানে সিনিয়ররা, নিজেদের সেরাটা ২২ গজে মেলে ধরতে পারলে একই দিনে পাকিস্তানকে দুবার হারানোর সোনালী স্মৃতিও টাইগার ক্রিকেটের পাতায় যোগ করা সম্ভব!

Tags: আকবরবাংলাদেশ-পাকিস্তানবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহযুবা বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
Previous Post

টেকো মানুষের গল্পে ভালোবাসা দিবসের নাটক

Next Post

‘শর্তে’ আইএলএফএসএলের দায়িত্ব নেবেন ইব্রাহীম খালেদ

Next Post
বৃদ্ধ ব্যক্তি গ্লাস পরা, চেয়ারে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শর্তে’ আইএলএফএসএলের দায়িত্ব নেবেন ইব্রাহীম খালেদ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রুবানা হকের প্রত্যাশা ও মেয়রপ্রার্থী আতিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT