চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনে বিসিবির প্রস্তাব

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:51 অপরাহ্ন 05, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
নির্বাচন কমিশন গঠনের জন্য বিসিবির প্রস্তাবের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির বর্তমান কমিটির সবশেষ বোর্ড সভা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পরিচালনার জন্য ক্রীড়া সচিব মোঃ আসাদুল ইসলাম মিয়াকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি পাঠিয়েছে বিসিবি।

এনএসসির পক্ষ থেকে একজন, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে একজন, একজন আইনি পরামর্শক ও বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার মিরপুরে বিসিবির সবশেষ বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আশাবাদী বিসিবির প্রস্তাবিত নামগুলোর অনুমোদন দিয়ে শিগগিরই নির্বাচন কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তারা।

বিসিবির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে পাস হওয়া ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের প্রেক্ষিতে নির্বাচনমুখী দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছে বিসিবি।

বিসিবির বর্তমান কমিটির নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৭ অক্টোবর। নাজমুল হাসান জানান, মেয়াদ শেষে রুটিনমাফিক দায়িত্ব পালন করবে বিসিবির বর্তমান কমিটি। পলিসিগত কোনো সিদ্ধান্তে আজকের পর থেকে আর যাবে না এই কমিটি।

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

এবার প্রধান বিচারপতির বাসায় গেলেন আইনমন্ত্রী

Next Post

শিশু-কিশোরদের কথা বলবে ‘দুরন্ত’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু-কিশোরদের কথা বলবে ‘দুরন্ত’

নির্বাচন ভবনের বহিরঙ্গন দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সংলাপ: বাসদ এবং জাকের পার্টির ৪০ দফা প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT