চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর পর ফের চলচ্চিত্রে শিল্পী আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 29, আগস্ট 2019
in বিনোদন
A A

দুই যুগের বেশি সময় ধরে গায়ক হিসেবে শ্রোতাপ্রিয় শিল্পী আগুন। এরমধ্যে তাকে মাঝেমধ্যে নাটক, চলচ্চিত্রেও দেখা গেছে। সর্বশেষ বছর পাঁচেক আগে বড়পর্দার দর্শক আগুনকে দেখেছিলেন রুপালী পর্দায়।

নতুন খবর হলো, এবার অরুণ চৌধুরীর ‘মায়াবতী’ চলচ্চিত্রেও অভিনয় করলেন অসংখ্য জনপ্রিয় গানের এ গায়ক।

এ ছবিতে সংগীত জগতের একজন মানুষ হিসেবেই বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আগুন।

চ্যানেল আই অনলাইনকে আগুন বলেন, আমার অভিনীত ছবিগুলোর তালিকা দেখলেই বোঝা যাবে বিশেষ কিছু না হলে আমি বড়পর্দায় অভিনয় করিনি। নির্মাতা অরুণদার এ কাজটি ভালো হবে এই বিশ্বাস থেকেই করেছি। আশা করছি দর্শকরা নিরাশ হবেন না।

নির্মাতা অরুণ চৌধুরী বলেন, আমার ছবিতে গল্পের প্রয়োজনে যখন যাকে দরকার তাকেই নিয়েছি। কাহিনীর এক পর্যায়ে তিশার মায়া বেগমের চরিত্রটিকে সংগীতের মানুষ আগুন আবিষ্কার করেন। সেখানে আগুনের চরিত্রে অনেক টুইস্ট থাকবে।

অরুণ চৌধুরীর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘মায়াবতী’ চলচ্চিত্রে তিশার বিপরীতে থাকছেন ইয়াশ রোহান। আগামী ১৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তির সব ধরণের প্রস্তুতি নিচ্ছে ‘মায়াবতী’ টিম। এ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

কণ্ঠশিল্পী ‘আগুন’ সর্বপ্রথম ১৯৯৭ সালে তার বাবা প্রয়াত খান আতাউর রহমানের পরিচালনায় ‘এখনো অনেক রাত’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০২ সালে প্রয়াত হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রে তাকে পাওয়া যায়।

সর্বশেষ ২০১৪ সালে আনিসুল হকের উপন্যাস অবলম্বনে শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।

Tags: অরুণ চৌধুরীআগুনইয়াশ রোহাননুশরাত ইমরোজ তিশামায়াবতীলিড বিনোদন
Previous Post

ইউরোপের সব শহর একইরকম

Next Post

বঙ্গবন্ধু সেতুর মূল গাইড রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন

Next Post

বঙ্গবন্ধু সেতুর মূল গাইড রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন

প্রথমদিন আলো কেড়েছেন সেঞ্চুরিয়ান শান্ত

তৃতীয় দিনে ছড়ি ঘোরাল বৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT