চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ দিনে মিনারের ‘কারণে অকারণে’ দেখেছে এক লাখ দর্শক

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
1:37 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2017
in বিনোদন
A A
কারণে অকারণে গানটি ইউটিউবে দেখা হয়েছে এক 
লাখের বেশিবার।

কারণে অকারণে গানটি ইউটিউবে দেখা হয়েছে এক লাখের বেশিবার।

সবাই তো গান শোনেন কিংবা দেখেন মিউজিক ভিডিও। কিন্তু গানের কথা? কেউ কি কখনো শুধু গানের কথা দেখেছেন বা পড়েছেন? এবার তা–ই হয়েছে! ভালোবাসা দিবসে ইউটিউবে আপলোড করা হলো শিল্পী মিনারের নতুন গান ‘কারণে অকারণে’র লিরিক ভিডিও। এরপর আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত গানটি দেখা হয়েছে এক লাখেরও বেশি। অল্প সময়ে লিরিক ভিডিওর এই দর্শকসংখ্যা দেখে বিস্মিত গানের সঙ্গে সংশ্লিষ্টরা।

 

গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ, সংগীতায়োজন করেছেন শাকের রেজা।

‘কারণে অকারণে’ গানের সুর আর তাতে কণ্ঠ দিয়েছেন মিনার। তিনি বললেন, ‘এই গান নিয়ে এমন ক্রেজ তৈরি হবে ভাবিনি। ইউটিউবে প্রচুর দর্শক গান শুনে তাদের মতামত জানাচ্ছে। সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করি, এ বছর সেরা গানের তালিকায় উপরের দিকে থাকবে আমার গানটি।’

শিগগিরই গানটির মিউজিক ভিডিও বাজারে আসবে। মিনার আশা করছেন, তখন আরও বেশি দর্শক গানটি দেখবে।

গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ বলেন, ‘আমরা অভিভূত। এর আগে কোনো লিরিক ভিডিও পাঁচ দিনে এক লাখবার দেখা হয়েছে, তেমনটা আমার জানা নেই। ভালো গান শ্রোতারা খুঁজে বেড়ান, তা আবার প্রমাণ হয়েছে। এখন আমরা গানটির মিউজিক ভিডিও তৈরির উদ্যোগ নিয়েছি।’

গীতিকার ও কথা সাহিত্যিক ইশতিয়াক আহমেদ বলেন, ‘তরুণ প্রজন্ম আর মিনারের গায়কির কথা মাথায় রেখে গানটি লেখা। তরুণদের আগ্রহ আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।’

মিনার রহমান

মিনার আরও বলেন, ‘আমাদের শ্রোতারা এখনও ভালো গানের খোঁজ করে। কারণে অকারণে গানটি তার প্রমাণ। একটা ভালো গান করতে পারার আনন্দ বলে বোঝানো যাবে না।’

‘তুমি চাইলে বৃষ্টি’, ‘আহারে’, ‘ঝুম’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী মিনারের প্রিয় কাজ কার্টুন আঁকা। ‘উম্মাদ’ পত্রিকায় সাত বছর ধরে কার্টুন আঁকছেন। আর সামনে কার্টুন নিয়ে নানা পরিকল্পনা করছেন তিনি।

 

কারণে অকারণে গানের লিরিক ভিডিওর লিংক-

 

 

Tags: বিনোদন
Previous Post

রাজু আলীমের চারটি বইয়ের মোড়ক উন্মোচন

Next Post

মাতৃভাষা দিবসে মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৮ হাজার সদস্য

Next Post

মাতৃভাষা দিবসে মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৮ হাজার সদস্য

বগুড়ায় মুক্তিযুদ্ধকালীন গুলি ও গ্রেনেড উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT