চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, শয্যা বাড়ানোর দাবি

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
11:45 পূর্বাহ্ন 31, মার্চ 2022
in জনপদ, জয়পুরহাট
A A
পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সের বহিরঙ্গন দৃশ্য, রোগীর চাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় বিনামূল্যে বিভিন্ন জটিল ও কঠিন রোগের অপারেশনসহ অন্যান্য রোগীর মান সম্মত চিকিৎসা সেবা দেওয়ায় প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এ কারণে রোগীরদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নতি করণের দাবি জানিয়েছে সুশীল সমাজসহ সাধারণ এলাকাবাসী।

হাসপাতালের রেজিষ্টারে দেখা যায়, জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪/৫’শ রোগী প্রাথমিক চিকিৎসা নিতে আসেন এবং ১০০ থেকে ১৪০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারী মাসে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপে দেশের ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে প্রথম স্থান অর্জন করলেও ফেব্রুয়ারি মাসের জরিপে একক ভাবে শীর্ষস্থান অর্জন করেছে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী বলেন, সীমিত পরিসরে আমি ও আমার মেডিকেল টিম নিয়ে আন্তরিকতার সাথে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রতিদিন রোগির চাপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম নিশ্চিত করনের জন্য ৫০ শয্যার এই হাসপাতালটি ১০০ শয্যায় উন্নিত করার প্রয়োজন বলে মনে করছি। এছাড়াও জরুরি অপারেশন কালে ওটিতে বিদ্যুত সরবরাহ নিশ্চিতের জন্য একটি আইপিএস বা জেনারেটরের প্রয়োজন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ডাঃ সোলাইমান হোসেন মেহেদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহণের পর সরকারী এই হাসপাতালটিকে ভঙ্গুর অবস্থা থেকে দেশের শীর্ষ স্থানের তালিকায় নাম লিখিয়েছেন বলে জানান এলাকাবাসী।

তিনি যোগদানের পর থেকে রোগীদের সু-চিকিৎসায় হাসপাতালটির জরাজীর্ণ ভবন সংস্কারসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বাবু মিয়ার ছেলে শিমুল হোসেন এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তিনি জানান, গত কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার বাম হাত ভেঙ্গে গেলে এখানে অপারেশনের মাধ্যমে তার হাতটি ভাল হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারী হতে মার্চ মাস পর্যন্ত বিভিন্ন কঠিন ও জটিল রোগের ৪৭টি সফল অপারেশন করানো হয়। যার বেশির ভাগ রোগীই সুস্থ হয়ে উঠেছেন।

 

Tags: জয়পুরহাট
Previous Post

প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় নিশাচর বন্যপ্রাণী

Next Post

ব্রেইন ক্যানসারে চলে গেলেন ‘দ্য ওয়ান্টেড’র টম পার্কার

Next Post
জনপ্রিয় গায়ক পার্টিতে গান গাইছেন, দর্শকরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেইন ক্যানসারে চলে গেলেন 'দ্য ওয়ান্টেড'র টম পার্কার

ডায়রিয়া রোগীর জন্য হাসপাতালে ভিড়, স্বাস্থ্য সচেতনতা জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিনিটে মিনিটে বাড়ছে ডায়রিয়া রোগী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT