চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমা দেশগুলোকে পুতিনের কড়া হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 24, ডিসেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ রাশিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে সামরিক পদক্ষেপ নেয়া ছাড়া উপায় থাকবে না।  

তিনি আরও বলেন, যদি ইউক্রেন এবং পশ্চিমা মিত্ররা সম্মিলিত ভাবে রাশিয়ায় আক্রমণের প্রস্তুতি নেয়, তাহলে মস্কো সেই আক্রমণ মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

দ্য গার্ডিয়ানের তাদের প্রতিবেদনে বলেছে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার সীমান্তবর্তী দেশ ইউক্রেনে বিপুল পরিমাণ সেনা মোতোয়েন করেছে।

উদ্ভুত পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে কিনা, এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ঠিক তখন পুতিন টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের বোঝা উচিত আমাদের আর পিছু হটার জায়গা নেই। পশ্চিমাদের এ অবস্থান বজায় থাকলে উপযুক্ত সামরিক ব্যবস্থা নেয়া হবে বলেও এসময় সতর্ক করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সীমান্তবর্তী দেশে সেনা এবং সমরাস্ত্র মোতায়েন করেছে, যা মেনে নেয়ার মত না। ব্যাপারটা কেমন হবে যদি আমরা কানাডা অথবা মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করি?

তবে রাশিয়া ইউক্রেনের সঙ্গে কোনো প্রকারের যুদ্ধ চায় না বলেও জানান পুতিন।

রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের তৎপরতা কঠোরভাবে সীমিত করার দাবি জানিয়েছে। এছাড়া ইউক্রেনকে কখনোই ন্যাটোর সদস্যপদ দেয়া হবে না- এই নিশ্চয়তাও চেয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, মস্কোর এই দাবি মানা না হলে ইউক্রেনে আক্রমণ হওয়ার ঝুঁকি তৈরি হবে ।

Tags: ইউক্রেন সংকটকানাডান্যাটো জোটমেক্সিকোরাশিয়া
Previous Post

গরম পথে হাঁটতে গিয়ে অন্ধ হাতির পায়ে রক্তক্ষরণ

Next Post

পাঠানের পর এবার ‘টাইগার থ্রি’র শুটিংয়ে ফিরছেন শাহরুখ

Next Post
শাহরুখ খান sunglasses পরা, ক্যাজুয়াল পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঠানের পর এবার 'টাইগার থ্রি'র শুটিংয়ে ফিরছেন শাহরুখ

বাংলাদেশের যুব ক্রীড়াবিদ সাক্ষাৎকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা বিশ্বকাপে খেলব: মারিয়া মান্ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT