চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 পূর্বাহ্ন 27, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনসমাগমে একজন সৈনিক অস্ত্র হাতে, বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে আজ।

প্রথম দফায় পূর্ব মেদিনীপুরের সাতটি বিধানসভার ভোট রয়েছে। এই সাতটি কেন্দ্রের ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৬০ হাজার ৮২৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ লক্ষ ৫ হাজার ৭৯৯ জন, মহিলা ভোটার ৮ লক্ষ ৫১ হাজার ৯৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

ভোট কর্মী রয়েছেন ৩ হাজার ৭০ জন। সাত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৩ জন। বুথের সংখ্যা ২৪৩৭টি।

সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রে প্রবেশের আগে সকল ভোটারের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। তাছাড়া ভোটারদের দেওয়া হচ্ছে গ্লাভস, স্যানিটাইজ়ার, মাস্ক।

মোট আট ধাপে বিধানসভার ২৯৪ আসনে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষ হবে ২৯শে এপ্রিল। এই নির্বাচনের ফল প্রকাশিত হবে ২ মে।

৮টি ধাপে নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৮ কোটি মানুষ। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন হবে।

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় ৩০টি, ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১টি, চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসন, ১৭ এপ্রিল পঞ্চম দফায় ৪৫টি, ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ৪৩টি এবং সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৬টি আসনে ভোটগ্রহণ হবে। সবশেষ অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।

তামিলনাড়ু ও কেরালাতে ৬ এপ্রিল এক দফাতেই ভোট অনুষ্ঠিত হবে। পুদুচেরিতেও সেদিনই ভোট হবে। আসামে ভোট হবে তিন দফায়, ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল।

Tags: বিধানসভা নির্বাচনভারতভোট
Previous Post

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত

Next Post

সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদি

Next Post
নরেন্দ্র মোদি ও পুজারীরা মন্দিরে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদি

বিশ্ব চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জেতা অস্কার পুরস্কার মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচনার মুখে 'নো জুম' অস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT