চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গের আরো উদার হওয়ার সুযোগ রয়েছে: ঋতুপর্ণা

হাসান আহমেদ by হাসান আহমেদ
6:06 অপরাহ্ন 11, এপ্রিল 2018
in বিনোদন
A A
ঋতুপর্ণা সেন

‘শ্বেতপাথরের থালা’, ‘দহন’ থেকে ‘আমি সেই মেয়ে’, ‘সাগরিকা’ হয়ে ‘প্রাক্তন’ বা ‘এক কাপ চা’। দীর্ঘ ২৩ বছরের সেলুলয়েড পথচলা তার। কার? ঋতুপর্ণার। ঋতুপর্ণ সেনগুপ্ত। ‘আকাশ ছুঁয়েছে মাটিকে/ সাগরিকা বেঁচে আছি’ কিংবা ‘তুমি যাকে ভালোবাসো/ স্নানের ঘরে বাস্পে ভাসো’র ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশ এবং ভারত দুই দেশেই সমান জনপ্রিয়তা তার। বাংলাদেশ থেকে সর্বশেষ মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘এক কাপ চা’ সিনেমাটি।

বাংলাদেশে ১৩ এপ্রিল মুক্তি পেতে যাওয়া ‘একটি সিনেমার গল্প’র প্রচারণা অংশ নিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ঢাকায় অবস্থান করছেন মঙ্গলবার সকাল থেকে। এদিন রাতে এসেছিলেন চ্যানেল আইয়ে। সংক্ষিপ্ত অবসরে একান্তে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে:

অনেকদিন পর আপনার অভিনয়ে বাংলাদেশের সিনেমা ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পাচ্ছে। কেমন লাগছে?
ভীষণ ভালো লাগছে। ভেবে অবাক হই কতোটা সময় চলে গেল। কতগুলো সিনেমাও হল বাংলাদেশে।আলমগীর ভাই, মান্না, ফেরদৌস থেকে শুভ। কতজনের সঙ্গে যে কাজ হল। প্রতিটা পর্ব আমার জন্য অসাধারণ। যতবারই বাংলাদেশের সিনেমাতে কাজ করেছি পুরোটা বাংলাদেশ হৃদয়ে মেখেছি। ‘একটি সিনেমার গল্প’ পুরো শুটিং বাংলাদেশে হয়েছে। দিনগুলো খুব আনন্দে কেটেছে।

শুভ’র সঙ্গে জুটি বেঁধে কেমন লাগল? খুব লেগপুলিং চলেছে শুনলাম?
খুব মিষ্টি একটা ছেলে। যোগ্য ছেলেও। আরো অনেকদূর যাবে। আলমগীর ভাইয়ের সিনেমাতে কি যে ভালো কাজ করেছে তা বলে বোঝানো যাবে না। আমাদের জুটি দর্শক উপভোগ করবেন এটি নিশ্চয়তা দিতে পারি। ইনফ্যাক্ট ওর সঙ্গে পশ্চিমবঙ্গের ছবিতেও জুটি বাঁধছি কিন্তু। আর লেগপুলিং! সে কথা বলতে। আমি আর আলমগীর ভাই মিলে সমানে জ্বালিয়েছি ওকে। কিছু বলতোনা কিন্তু মাঝে মাঝে সেট থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলত! (হাহাহা)

ট্রেলারে দেখেছি। আপনি বলছেন, এখানে লাইট আছে/ ক্যামেরা আছে, অ্যাকশন-কাট আছে কিন্তু সুখ নেই গো!’। নিজেকে রিলেট করতে পারেন?
সংলাপটি অসাধারণ। এটি আমাদের একটি সিনেমার গল্পের সংলাপ। খুব সত্য। আমাদের সিনেমা ভুবনকে অনেকে খুব রঙ্গীন মনে করে কিন্তু আমাদের যাপিত জীবনেও কিন্তু সব অনুভূতির যাওয়া আসা আছে। কি অসাধারণ যে লেগেছে সংলাপটা, বলে বোঝাতে পারব না। আর হ্যাঁ, সিনেমায় আমার নাম কবিতা। এটাও দারুণ সিম্বলিক মনে হয়েছে।

ক্লান্তি ফিল করেননা কখনও? লাইট ক্যামেরার সামনে দাঁড়াতে দাঁড়াতে…?
হ্যাঁ। কিছুটা ক্লান্তিতো ভর করেই। তবে অভিনয়টা আমার কাছে প্রার্থনার মত। ক্লান্তি কাটিয়ে নেই প্রার্থনার ওপর ভর করে। আমি অভিনয় করব বলে নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম। নিজেকে তৈরী করেছি। এটা আমার কাছে প্রেম-পূজা-প্রার্থনা সব কিছু।

যোগ ব্যায়াম, ব্যাডমিন্টন বা নাচ কি কাজে আসে ক্লান্তি কাটাতে?
খোঁজতো ভালই রাখেন। সেতো বটেই, ইয়োগা আমার পরম এক আশ্রয়। আর ওড়িশি-মনিপুরী আমার অনেকটা দ্বিতীয় স্বত্তার মত। আমার একটা নাচের ট্রুপস আছে জানেন? খুব ইচ্ছা আছে ট্রুপটা নিয়ে আপনাদের এখানে আসতে। আর ব্যাডমিন্টনের কথা বলছেনতো!  আই জাস্ট লাভড টু প্লে ব্যাডমিন্টন।  আর থ্যালাসেমিয়ায় আক্রান্তদের জন্য কিছু করতে পারার আনন্দ আমার অনেক স্ট্রেস কমিয়ে দেয়।

পশ্চিমবঙ্গে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনে একটা বড় কার্পণ্যতা রয়েছে বলে দৃশ্যমান। আপনাদের মত যারা প্রভাব বিস্তারের সক্ষমতা রাখেন সেখানে তারা তো এ বিষয়ে ভূমিকা রাখতে পারেন। যেখানে আপনি দীর্ঘদিন ধরে দুই দেশের বাংলাভাষীদের মধ্যে সেতুবন্ধ হয়ে কাজ করছেন!
দেখুন, এটা দুটি রাষ্ট্রের বিষয়। মন্তব্য করাটা সমীচিন নয়। তবে এটুকু বলব, এ বিষয়ে পশ্চিমবঙ্গের আরো উদার হওয়ার সুযোগ আছে। আর কথাবার্তা কিন্তু চলছে না তা নয়। আমাদের দুই দেশের আদান প্রদানে দুই দেশেরই লাভ। এটা নিশ্চয় কর্তা ব্যক্তিরা বোঝেন। তাদের ওপর পূর্ণ আস্থাই আছে আমার। আমরা কিন্তু আমাদের মত বলছি এসব বিষয়ে!

গাড়িতে উঠে যান ‘চিত্রাঙ্গদা’। সকালে ঢাকায় নেমে আর ঘুমোনই হয়নি যে। এখন একটু ঘুমাতে হবে চোখের নীচ থেকে ক্লান্তি মুছে ফেলতে। বুধবার দুপুর থেকে প্রচারণায় আবার ব্যস্ততা। ১৩ এপ্রিল সিনেমা হলে নিজের সিনেমা দেখে এবং পরদিন পহেলা বৈশাখ দেখে তারপর আবার নিজ দেশ ভারতে ফিরতে হবে তো!

ফিচার ছবি: তানভীর আশিক

Tags: আরিফিন শুভআলমগীরঋতুপর্ণাএকটি সিনেমার গল্পচম্পালিড বিনোদন
Previous Post

যেহেতু তারা চায় না, তাই কোটার দরকার নেই: প্রধানমন্ত্রী

Next Post

চ্যাম্পিয়ন গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ

Next Post

চ্যাম্পিয়ন গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ

মার্শালের সেঞ্চুরিতে সেন্ট্রালের রান উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT