চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গকে ‘বাংলা’ করার প্রস্তাব বিধানসভায় পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 29, আগস্ট 2016
in আন্তর্জাতিক
A A

বিরোধী দলগুলোর প্রবল আপত্তির মধ্যেই বিধানসভায় পাস হলো পশ্চিমবঙ্গ রাজ্যের
নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব।

এর প্রতিবাদে কংগ্রেস বিধায়করা ওয়াকআউটও করেন। আর বামপন্থীদের সংশোধনী প্রস্তাবও খারিজ করা হয়। তবে বিজেপি বিধায়করা বলেছেন, রাজ্যের নাম বদলের
প্রস্তাবে কেন্দ্রে পাস হতে দেবেন না তারা।

সংখ্যাগরিষ্ঠতায় জোরে সহজেই এ প্রস্তাব পাস করিয়ে নিলেও অধিবেশন থেকে
বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার পত্রিকা জানায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার রাজ্যের নাম বদল সংক্রান্ত যে প্রস্তাব পাস হয়েছে, তাতে বলা হয়েছে, বাংলা ভাষায় রাজ্যের নাম হবে ‘বাংলা’। হিন্দিতে হবে ‘বঙ্গাল’। আর ইংরেজিতে হবে ‘বেঙ্গল’।

রাজ্যের নাম বদলের প্রস্তাব বিধানসভায় পাস হওয়ার পর বিধানসভার সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ রাজ্যের জন্য ঐতিহাসিক দিন। যারা নাম বদলের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ। আর যারা নাম বদলের প্রস্তাবের বিরোধিতা করলেন, তাদের জন্য আমার কোনও দুঃখ নেই। ইতিহাস তাদের ক্ষমা করবে না।’’

রাজ্যের নাম বদলের প্রস্তাব শুধু রাজ্য বিধানসভায় পাস হলেও প্রক্রিয়া শেষ হচ্ছে না। বিধানসভার সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় সরকারকে জানাতে হয়। কেন্দ্র তার পর সংসদে সেই প্রস্তাব পেশ করে। সেখানে প্রস্তাব পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে তা পাঠানো হয় চূড়ান্ত সই এর জন্য। তা হলেও নাম বদলের প্রক্রিয়া চূড়ান্ত হয়।

বিরোধী দলগুলি নাম পরিবর্তনের বিরোধিতা করলেও, কংগ্রেস বিধায়ক তথা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মানস ভূঁইয়াকে কিন্তু অন্য রকম ভূমিকা নিতে দেখা গিয়েছে। কংগ্রেস বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করলেও, মানস ভূঁইয়া সভাকক্ষ ছাড়েননি।

Tags: পশ্চিমবঙ্গ
Previous Post

বিদেশি পর্যটকদের ছোট স্কার্ট না পরার পরামর্শ

Next Post

জবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

Next Post

জবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

রামপাল নিয়ে অনড় অবস্থানে জাতীয় কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT