চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো ডুবিতে পরিবেশ বির্পযয়ের আশঙ্কা

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
1:11 পূর্বাহ্ন 28, অক্টোবর 2015
in পরিবেশ
A A

সুন্দরবনের পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো ডুবে যাওয়ায় মারাক্তক পরিবেশ বির্পযয়ের সম্ভবনা দেখা দিয়েছে। কার্গোটি ডুবে যাওয়ার কারণে সেখানকার জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মধ্যে পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি যতটা দ্রুত সম্ভব এই কয়লা অপসারণ করে নদীটিকে দূষণমুক্ত করা।

বিশেষজ্ঞরা বলছে, এর আগে যে দুইটি জাহাজ ডুবির ঘটনা ঘটে সেই দুই ঘটনার চেয়ে এবারের কয়লা ডুবির ঘটনা সুন্দরবনের নদীর পানি বেশি দূষিত করবে। কারণ তেল ভাসমান পানির ক্ষতি করে তাও উপরের স্তরে আর সার পানিতে দ্রবীভূত তাই জলের সাথে মিশে জোয়ারের সাথে গভীর সমুদ্রে চলে গেছে কিন্তু কয়লা না ভাসমান না দ্রবনীয়। আর কয়লার যে সালফিউরিক এসিড তৈরির ক্ষমতা তা কম সময় হলেও এই দ্রবণ নদীর পানির জন্য ক্ষতিকর। তবে কয়লা তাড়াতাড়ি পানি সরানো সম্ভব বলে একটা সুবিধা পাওয়া যাবে বলে জানায় বিশেষজ্ঞরা।

এ বিষয়ে পরিবেশ রসায়ণবিদ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহোযোগী অধ্যাপক আমির হোসেন ভূঁইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, এ কয়লাবাহী কার্গো ডুবিতে মারাক্তক পরিবেশ দূষণের অশঙ্কা করছি। আর বাংলাদেশে সাধারণত পিট কয়লা আমদানি করা হয়। এ কয়লায় প্রচুর পরিমাণে ডাস্ট থাকে। এই ডাস্ট পানির সাথে মিশে পানির ঘনত্বকে বাড়িয়ে তুলবে; সেই সাথে কার্বন পার্টিকেলগুলো বেড়ে যাবে। ফলে একদিকে যেমন পানিতে অক্সিজেনের মাত্রা কমে মাত্রা কমে গিয়ে অক্সিজেনের শুন্যতা দেখা দিবে অন্যদিকে পানিতে বসবাসকারী প্লাংটন এবং জলজ প্রাণী মাছ ও অনান্য প্রাণী মরা পড়বে।

তিনি আরো বলেন, পানিতে সালফার থাকার ফলে পিএইচ (ph) মাত্রা কমে গিয়ে মাছ মরে যাবে।

যদি তাড়াতাড়ি নদীর পানি থেকে কয়লা অপসরণ করা হয় তাহলে ক্ষতির পরিমাণ কিছুটা কমবে জানিয়ে তিনি বলেন, তেলের মতো কয়লার ফিল্টারিং হওয়ার সুযোগ নাই তবে দুই একদিনের মধ্যে অপসারণ করা গেলে পানি দূষণের পরিমাণ কিছুটা কম হবে কিন্ত পাঁচশত টন কয়লা এততাড়াতাড়ি অপসরণ করার সম্ভাবনা খুব কম।

এ বিষয়ে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্ট সেফগার্ড’ র আহবায়ক ও পরিবেশ গবেষক ম.আবদুর রহমান রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, কয়লা পানিতে তলিয়ে গিয়ে মাটির সাথে আটকে আছে। কয়লার একটি উপাদান সালফার আরেকটি কার্বন। এই দুটোই পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক এসিড ও কার্বনিক এসিড তৈরী করবে ধীরে ধীরে এই এসিডগুলে একদিকে পানি ও মাটির গুনাগুন নষ্ট করবে। অন্যদিকে কার্বনিক এসিড শামুক জাতীয় খোলসওয়ালা সকল জীব ও মাছের চামড়া নষ্ট করবে যার ফলে এসব জীব দ্রুত মরতে থাকবে।

তিনি আরো বলেন, সালফিউরিক এসিড খুবই মারাত্মক এসিড যা পানির সাথে গাছের গোড়ায় লেগে গাছ মেরে ফেলবে এবং জলজ সকল প্রানী হত্যা করবে। তবে, এখন জানতে হবে যেখানে এই কয়লা ডুবির ঘটনা ঘটেছে ওখানকার পানির গভীরতা কেমন ছিল, জোয়ার ভাটা কেমন তার উপরেও ক্ষতির মাত্রা নির্ভর করবে।

এর আগে, ৫ মে ঢাকা যাওয়ার পথে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের মরাভোলা এলাকায় এমভি জাবালে নুর নামে সারবাহী কার্গো জাহাজ ডুবে যায়। এবং গত বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে শুগরমারী এলাকায় এমটি টোটাল নামে একটি জাহাজের ধাক্কায় ওটি সাউর্দান স্টার-৭ নামে একটি তেলবাহী জাহাজ ডুবে যায়।

২২ ডিসেম্বর জাতিসংঘের একটি দল পর্যবেক্ষণের জন্য আসে। ওই বিশেষ দলটি পরামর্শ দেয় সুন্দরবন অঞ্চলের নদীগুলোতে যে কোন নৌযান চলাচল বন্ধ রাখার।

Tags: পরিবেশসুন্দরবন
Previous Post

লিবিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ নিহত

Next Post

রাজধানীতে হোটেল কর্মচারী খুন, আটক ১

Next Post

রাজধানীতে হোটেল কর্মচারী খুন, আটক ১

‘দেশের ভাবমূর্তি নষ্ট করতেই শিয়া সম্প্রদায়ের ওপর হামলা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT