চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলিন হত্যা: সেনা কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চলবে

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
10:01 পূর্বাহ্ন 05, জুন 2017
in আদালত
A A

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী শর্মিলা শাহরিন পলিন হত্যায় দুই সেনা কর্মকর্তাসহ পাঁচ আসামির বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলবে মর্মে হাইকোর্টের দেয়া রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছেন।

হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে এই মামলার আসামিদের করা আপিল সোমবার খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।

ওই পাঁচ আসামি হলেন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের তৎকালীন অ্যাডজুটেন্ট মেজর নাজমুল হক, সহযোগী অধ্যাপক মো. আবুল হোসেন, সার্জেন্ট মো. নওশের উজ জামান, নিরাপত্তারক্ষী হেনা বেগম এবং ডিএজি মেজর মুনির আহমেদ চৌধুরী। এদের মধ্যে মুনির আহমেদ পলাতক রয়েছেন। বাকি চারজন জামিনে রয়েছেন।

এই আদেশের ফলে এক যুগ পর পলিন হত্যা মামলা বিচারিক আদালতে চলতে আর বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

আদালতে পলিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আর আসামি পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

সর্বশেষ গত ৬ এপ্রিল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহমুদুল হকের সমম্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা চলবে মর্মে রায় দেন। সে রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন।

দ্বাদশ শ্রেণির ছাত্রী শর্মিলা শাহরিন পলিন হত্যার প্রায় ১১ বছর পর গত বছরের ৩ মার্চ এই মামলায় কলেজের সাবেক অ্যাডজুটেন্টসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ময়মনসিংহের জেলা দায়রা আদালত।

২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে পলিনের মৃত্যু হয়। কলেজ কর্তৃপক্ষ তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে। কিন্তু ২০১৩ সালে বিচার বিভাগীয় তদন্তে উঠে আসে, শর্মিলা শাহরিন পলিনকে হত্যা করা হয়েছিল এবং ঘটনাটি ধামাচাপা দিতে কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজিয়েছিল।

Tags: বিচার
Previous Post

মহাসড়কের ব্যবস্থাপনার দায় কি জাহাঙ্গীরনগর প্রশাসনের?

Next Post

সাহরীর বিধান ও আদব

Next Post

সাহরীর বিধান ও আদব

রমজানে কিশোর-কিশোরীদের জন্য চিকিৎসকের পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT