চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলাতক জীবনের করুণ পরিণতি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:26 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2020
in সম্পাদকীয়
A A
রোহিঙ্গা-মিয়ানমার-জাতিসংঘ

মঙ্গলবার সকালের শুরুতেই মর্মান্তিক ও দুঃখজনক এক ঘটনার সাক্ষী হলো কক্সবাজারের সেন্টমার্টিন। বঙ্গোপসাগরের বুকে ট্রলারডুবিতে নিহত হয়েছে অন্তত ১৫ জন। যাদের বেশির ভাগই নারী ও শিশু। নৌ-বাহিনী এবং কোস্টগার্ডের তৎপরতায় জীবিত উদ্ধার হয়েছে ৭১ জন। তবে এখনও নিখোঁজ ট্রলারের অর্ধশতাধিক আরোহী।

মূলত এসব অভিযাত্রীর গন্তব্য ছিল মালয়েশিয়া। যাদের প্রায় সবাই নির্মম নির্যাতনের মুখে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা। এ এক অবাক ঘটনা-যে জীবন বাঁচাতে দুই বছর আগে তারা পারি জমিয়েছিলেন ভিনদেশে, সেই জীবনকেই এখন তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলে দিচ্ছে আরও অনিশ্চয়তার মধ্যে। আসল বাস্তবতা হলো, শরাণার্থী শিবির এখন রোহিঙ্গাদের কাছে এক কারাগার। শিবিরের এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে অবৈধ-ঝুঁকিপূর্ণ জেনেও অসংখ্য রোহিঙ্গা বেছে নিচ্ছে সে পথকেই।

আমরা এরই মধ্যে জেনেছি, দুর্ঘটনাবশত পাথরে ধাক্কা লাগায় এই ঘটনা ঘটে। আর এ কারণেই ঘটনার কথা জানাজানি হয়ে যায়। না হলে কেউ কোনোদিন জানতেই পারতো না এমন কিছু হয়েছিল। কিন্তু এভাবেই প্রায় প্রতিদিনই রোহিঙ্গারা ভিনদেশে যাচ্ছে। এটা আর গোপন কোনো বিষয় নয়। অন্তত কক্সবাজারের প্রশাসনের কাছে তা ‘ওপেন সিক্রেট’। এক শ্রেণির দালাল আর ট্রলার মালিক মিথ্যা প্রলোভনে রোহিঙ্গা পাচারের সাথে সরাসরি জড়িত।

আজকের ঘটনায় জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা অকপটে স্বীকারও করেছে, ‘উন্নত’ জীবনের আশা পেয়ে প্রাণের ঝুঁকি আছে জেনেও তারা এই পথে পা বাড়িয়েছে। নারীদের কেউ কেউ বলেছেন, বিয়ে ঠিক হয়েছে মালয়েশিয়ায়, তাই সেদেশে যাচ্ছিলেন তারা। তাদের কেউ আবার বলেছেন, শরণার্থী শিবিরের ‘কষ্ট’র কথা। যদিও বাংলাদেশ সরকার দাবি করেছে, ট্রলারের আরোহীরা শিবিরের না, বাইরের। যারা ১৯৯২ সালে এসেছিল।

প্রশ্ন হলো আগের হোক বা এখনকার হোক রোহিঙ্গারা অন্যদেশে যাওয়ার সুযোগ পায় কিভাবে? সব জেনেও প্রশাসন কেন তাদেরকে ঝুঁকিপূর্ণ এই পথ বেছে নেওয়ার সুযোগ দেয়? এতে তো বাংলাদেশের নিরাপত্তাও বিঘ্নিত হয়। কেননা রোহিঙ্গাদের অবৈধ পথে মালয়েশিয়ায় পৌঁছে দিয়ে সেইসব ট্রলার খালি ফিরে আসে না। গোয়েন্দা তথ্য বলছে, মাদক-অস্ত্রও আসে তাতে করে। এরই মধ্যে মিয়ানমার থেকে আসা ইয়াবা এদেশের যুব সমাজের বড় একটা অংশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।

আমরা মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চিন্তার জায়গা এখানেই। কেননা, রোহিঙ্গাদের নানান বৈরি আাচরণে এরই মধ্যে এ দেশের সঙ্কট বাড়িয়েছে। নতুন করে যেন আর কোনো সমস্যার জন্ম না হয়। রোহিঙ্গা পাচারের অবৈধ এই রুট বন্ধ করা জরুরি। তাতে অনেক নিরীহ মানুষের প্রাণও যেমন বাঁচবে, তেমনি সুরক্ষিত থাকবে দেশের নিরাপত্তাও।

Tags: অবৈধ অভিবাসীট্রলারডুবিবাংলাদেশমিয়ানমাররোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পসম্পাদকীয়সেন্টমার্টিন
Previous Post

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ক্ষমতায়নে নতুনরা উৎসাহী হবে: পলক

Next Post

সেন্ট মার্টিনে ট্রলার ডুবি: ১৫ মরদেহ উদ্ধার

Next Post
সেন্ট মার্টিনে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট মার্টিনে ট্রলার ডুবি: ১৫ মরদেহ উদ্ধার

বইমেলায় উপচে পড়া ভিড়, হাজারো পাঠক বই কিনতে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় বিনামূল্যে হুইল চেয়ার সেবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT