চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:58 অপরাহ্ন 24, জুন 2017
in কক্সবাজার, জনপদ
A A
পর্যটক

নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে সাগর পাড়ে প্রতি বছরের মতো এবারও ঈদের পরদিন থেকে কক্সবাজারে পর্যটকদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। তাই ঈদের লম্বা ছুটিতে দীর্ঘতম সমুদ্র সৈকতের টানে অনেক পর্যটকের সমাগম হওয়ার বিষয় চিন্তা করে এসব পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত আইন প্রয়োগকারী সংস্থা।

এছাড়া দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারের পর্যটন স্পটগুলোকে নানাভাবে সাজানোর পাশাপাশি সংস্কারের মাধ্যমে নতুন করে সাজানো হয়েছে হোটেলগুলো।

পর্যটকদের সাড়া পাওয়ার কথা জানিয়ে কক্সবাজার হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির অর্থ সম্পাদক ও হোটেল মালিক আলহাজ্ব শফিকুর রহমান জানান, সব হোটেলগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে। ভালো বুকিংও পেয়েছি।

তবে মোটেল লাবনীর ব্যবস্থাপক রাশেদুল হক খান জানান, আবহাওয়ার কারণে এবার পর্যটকদের সাড়া একটু কম। তবে আবহাওয়া ভালো থাকলে তা হয়তো কেটে যাবে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

পর্যটন রাজধানীতে শান্তি শৃঙ্খলা যেন ঠিক থাকে সে লক্ষে কাজ করার কথা জানিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন বলেন, আমরা চেষ্টা করবো পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে। কেউ বেশি ভাড়া যেন আদায় করতে না পারে সে জন্য থাকবে বিশেষ টিম।

কক্সবাজারে হোটেল মোটেল ও গেস্ট হাউজ রয়েছে সাড়ে চার শতাধিক। এসব হোটেলে পর্যটক ধারণ ক্ষমতা প্রায় দুই লাখের কাছাকাছি।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের এমন উৎসব যেন সারা বছরই অব্যাহত থাকে এমনই প্রত্যাশা সংশ্লিস্টদের।

Tags: পর্যটক
Previous Post

ত্রিশময় মেসি

Next Post

ভারতের জনপ্রিয় প্রদর্শনীতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের অংশগ্রহণ

Next Post
প্রদর্শনী

ভারতের জনপ্রিয় প্রদর্শনীতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের অংশগ্রহণ

অবরোধ প্রত্যাহারের শর্তগুলো অযৌক্তিক: কাতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT