চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটকদের খুশি করতে চিড়িয়াখানায় হাতিকে নির্যাতন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 07, এপ্রিল 2019
in আন্তর্জাতিক
A A

ছোট ছোট হাতির বাচ্চাগুলো মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নাচছে গানের তালে তালে। এমন দৃশ্য হরহামেশা দেখা মেলে থাইল্যান্ডের চিড়িয়াখানাগুলোতে।

কিন্তু এর মাঝে রয়েছে এক ভয়ংকর নিষ্ঠুরতা। স্বেচ্ছায় নয় বরং নির্যাতনের ভয় দেখিয়ে এমনটি করা হয় বলে প্রমাণ পেয়েছে তদন্তকারী দল। বন্য প্রাণী সংরক্ষণ আইনে বিষয়টি গুরুতর অপরাধ।

থাইল্যান্ডে ফুটফুটে হাতির বাচ্চাকে বাধ্য করানো হয় বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে নাচতে। এক অনুসন্ধানে বলা হয়েছে থাইল্যান্ডের চিড়িয়াখানায় এ ধরনের অনেক যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হয় হাতিকে।

এক ফুটেজে দেখা যায়, পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এই ধরনের হাতির বাচ্চাকে ট্রেনিং দিয়ে শুঁড় উঁচুতে তোলা, এবং বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র বাজাতে বাধ্য করা হয়।

থাইল্যান্ডের ফুকেট চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, একটা বাচ্চা হাতিকে প্রতিদিন তিনবার ‘অ্যা রিয়েল লাইফ ড্রাম্বো’তে পারফরম্যান্স করতে হয়। এটা এই বয়সের তুলনায় খুবই ঝুঁকপূর্ণ।

‘র‍্যাপ মিউজিক’ যখন চলতে থাকে তখন দুটি প্রাপ্ত বয়স্ক হাতি পাশে থেকে নিজেদের মাথা উঠানামা করে, একজন বাদ্যযন্ত্র বাজায় এবং একজন এক পা তুলে রাখে। ট্রেইনার যখন বিভিন্ন সংকেত দেয় তখন হাতি তার বিভিন্ন অঙ্গভঙ্গি করে থাকে।

এই দৃশ্য দেখে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া পর্যটক খুশি হয়ে হাতির শুঁড়ে টাকা দিয়ে যায়।

অনুসন্ধানীরা সন্দেহ করছেন, হাতিরা যদি মিউজিকের তালে তালে এমন অঙ্গভঙ্গি না করতে পারে তাহলে তাদের আঘাত করা হয়।

প্রাণীদের নিরাপদ অভয় আশ্রয় নিয়ে গড়ে উঠা বিভিন্ন দলের অনুসন্ধানে বলা হয়, এই ধরণের ভয়ানক যন্ত্রনাদায়ক ট্রেনিং প্রাণীদের জন্য খুবই হাতাশাজনক এবং বিপদজনক।

এমি জনাস নামক সংস্থার এক কর্মী বলেন, দর্শনার্থীরা এই ধরণের খেলা পছন্দ করছে এবং টাকাও দিচ্ছে। ফলে প্রতিনিয়ত এই কাজের চাহিদা বাড়ছে। কখনও দেখা যায় এ ধরণের হাতির সাথে অনেক পর্যটক হেসে ছবি তুলছে, আবার দেখা যায় কোনো হাতি চোখ বন্ধ করে থাকলে তাদের শুঁড়ে আঘাত করে চোখ খুলতে বাধ্য করা হয়। এ ধরণের অমানবিক নির্যাতন প্রাণীদের জন্য হুমকি স্বরূপ।

Tags: হাতি
Previous Post

গণপূর্তমন্ত্রীর বাবার মৃত্যুতে কাদেরের শোক

Next Post

জীবন হাতে নিয়ে সড়কে চলাচল

Next Post
সড়ক দুর্ঘটনা-জীবন হাতে নিয়ে সড়কে চলাচল

জীবন হাতে নিয়ে সড়কে চলাচল

গা ঘেঁষে না দাঁড়ালে তুমি ক্ষেপলে কেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT